Realme GT 8 Pro এর দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হচ্ছে। এতে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ উপলব্ধ। আর 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম 78,999 টাকা। Realme GT 8 Pro Dream Edition 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে যার দাম 79,999 টাকা।
রিয়েলমি ও অ্যাস্টন মার্টিনের ফর্মুলা ওয়ান টিম যৌথ ভাবে Realme GT 8 Pro Aston Martin F1 Limited Edition লঞ্চ করেছে। কটি এক্সক্লুসিভ বাক্সের সঙ্গে এসেছে। এতে কাস্টম রেসিং কার অ্যাসেম্বলি কিট, ফর্মুলা ওয়ান গাড়ির আদলে সিম ইজেক্টর পিন, দু'টি আলাদা থিমের ফোন কেস, ও চার্জার পাওয়া যাবে।
Realme GT 7 Pro ভারতে 59,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। বর্তমানে ফোনটি ফ্লিপকার্টে 44,499 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি 15,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে 2,222 টাকা ছাড় মিলবে।
Realme GT 8 Pro বিশ্বের প্রথম মডিউলার ক্যামেরা আইল্যান্ডযুক্ত ফোন। আপনি ক্যামেরা কভার খুলে ফোনের লুকস নিজের ইচ্ছামতো পাল্টাতে পারবেন। ফোনটির সাথে গোল, চৌকো এমনকি রোবটের মুখের মতো দেখতে ক্যামেরা মডিউল পাওয়া যাবে।
সেপ্টেম্বরে ও অক্টোবরে OnePlus 15, iQOO 15, এবং Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তারা নভেম্বরে ভারতে আসছে৷ এই মাসে প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 এবং Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস রিলিজ হতে চলেছে৷
Realme GT 8 Pro Aston Martin F1 এডিশন স্মার্টফোনে বিশেষত্ব লুকিয়ে তার ডিজাইনে। ফোনটির ব্যাক প্যানেলের সোনালী রঙে "ফর্মুলা ওয়ান টিম" ব্র্যান্ডিং, কার্বন ফাইবার টেক্সচার, এবং এরোডায়নামিক ডুয়াল উইং কার্ভস আছে। ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার থাকার ফলে ফোনটিতে কাস্টমাইজেশনের সুবিধা মিলবে।
Realme GT 8 Pro মডেলটির বেশ কিছু তথ্য সামনে এনেছে সংস্থা। ফোনটির অন্যতম আকর্ষণ হল 2K রেজোলিউশন ও 7,000 নিট পিক ব্রাইটনেস যুক্ত ডিসপ্লে। এছাড়াও, সংস্থা 7,000mAh ব্যাটারি, 120W ওয়্যার্ড, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিশ্চিত করেছে।
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, Realme GT 8 Pro নভেম্বর 20 তারিখে ভারতে লঞ্চ হতে পারে। রিয়েলমি নিজেও দেশে ফোনটিকে নভেম্বর মাসে রিলিজের ঘোষণা করেছে, তবে আনুষ্ঠানিক ভাবে এখনও দিনক্ষণ প্রকাশ করেনি।
Realme GT 8 Pro স্মার্টফোনের একটি মাইক্রোসাইট সংস্থার অনলাইন স্টোর ও Flipkart প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। ফলে ফোনটি উক্ত চ্যানেল দু'টির মাধ্যমে দেশে বিক্রি হবে। রিয়েলমি জানিয়েছে, ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে চীনের মতো একই প্রসেসর থাকবে। এটি Ricoh GR-টিউনড ব্যাক ক্যামেরা এবং হাইপারভিশন AI চিপের সঙ্গে আসবে।
Realme GT 8 এবং Realme GT 8 Pro অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনগুলিতে Qualcomm এর আসন্ন Snapdragon 8 Elite 2 প্রসেসর ব্যবহার হবে বলে জানা গিয়েছে।