লকডাউনের কারণে স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 19:25 IST
হাইলাইট
  • সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন Realme প্রধান
  • আপাতত সব স্মার্টফোন লঞ্চ বাতিল করেছে Realme
  • কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি

Realme Narzo সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ বাতিল করা হয়েছে

বৃহস্পতিবার দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছিল Realme। এই ফোনগুলি হল Realme Narzo 10 ও Narzo 10A। করোনাভাইরাস সংক্রমণ রুখতে মঙ্গলবার গোটা দেশে 21 দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের স্মার্টফোন লঞ্চ বাতিল করেছে Realme। কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন আপাতত সব অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। দেশের নাগরিকদের ঘরের মধ্যে থাকার আবেদন জানিয়েছেন Realme প্রধান।

টুইটারে Realme Narzo 10 ও Narzo 10A লঞ্চ বাতিল করার ঘোষণা করেছেন শেঠ। আপাতত অনির্দিষ্টকালের জন্য এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

টুইটারে শেঠ লেখেন, “গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্মান জানিয়ে আমরা Realme Narzo সিরিজ লঞ্চ বাতিল করছি। এই মুহূর্তে নিজের ও পরিবারের খেয়াল রাখার সময় এসেছে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করুন।”

এছাড়াও সব Realme কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানির গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ করা হয়েছে।

ভারতে Mi 10 লঞ্চ বাতিল করল Xiaomi

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Realme Narzo 10 ও Narzo 10A তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সম্প্রতি মায়ানমারে লঞ্চ হয়েছিল Realme 6i। এই ফোনে MediaTek Helio G80 চিপ ব্যবহার হয়েছে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সেই ফোনের নাম বদলে ভারতে Narzo 10 লঞ্চ করতে পারে Realme।

Advertisement

এছাড়াও কয়েক মাস আগেই থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C3। ভারতে এই ফোনের নাম বদলে আসতে পারে Narzo 10A। আশা করা হচ্ছে লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে আরও নতুন তথ্য প্রকাশ করবে Realme।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good, built well
  • Excellent battery life
  • Very good value for money
  • Bad
  • Average overall camera quality
  • Bloatware and spammy notifications
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G80
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb battery life
  • Very good performance
  • Great value for money
  • Bad
  • Spammy notifications and bloatware
  • Poor low-light camera performance
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel গ্রাহকদের জন্য আনন্দের খবর, ফ্রি-তে মিলছে 8,500 টাকার রিওয়ার্ডস
  2. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  3. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  4. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  5. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  6. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  7. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  8. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  9. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  10. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.