Realme Narzo 10-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Photo Credit: Twitter / @realmemobiles
দুটি রঙে পাওয়া যাবে Realme Narzo 10
ভারতে লঞ্চ হল Realme Narzo 10 ও Narzo 10A। এর মধ্যে সোমবার বিক্রি শুরু হচ্ছে । আজ দুপুর 12টায় Flipkart ও Realme.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।
Realme Narzo 10-এর দাম 11,999 টাকা। 4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
The most Powerful Quad Camera smartphone in its segment, #realmeNarzo10 comes with MediaTek Helio G80 Processor, 5000mAh Battery & 18W Quick Charge. #48MPQuadCameraEpicPerformance
— realme (@realmemobiles) May 18, 2020
Sale starts today at 12PM on https://t.co/HrgDJTHBFX & @Flipkart.https://t.co/43yc2U1qaH pic.twitter.com/KTOKCJieHS
ডুয়াল সিম Realme Narzo 10-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Realme Narzo 10-এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। Realme Narzo 10-এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme C100x Launched in India With 8,000mAh Battery, 6.8-Inch Display: Price, Specifications