আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 অগাস্ট 2026 12:36 IST
হাইলাইট
  • Realme ভারতে তাদের পাঁচটি ফোনের দাম বাড়িয়েছে
  • সংস্থা 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি করেছে
  • সমস্ত চাইনিজ ব্র্যান্ড আগস্টে স্মার্টফোনের দাম বাড়িয়েছে

Realme hikes prices of five P4 Series phones in India

Photo Credit: Realme

আগস্ট শেষ হওয়ার আগে ফের পাঁচটি ফোনের দাম বাড়াল রিয়েলমি। Realme P4 Power, Realme P4x, Realme P4R, Realme P4 Lite 5G, এবং Realme P4 Lite 4G-এর মূল্যবৃদ্ধি করেছে সংস্থা। মডেল ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী 3,000 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এই মাসে ভারতের বাজারে Vivo, Samsung, Motorola, OnePlus, Redmi, Poco, Xiaomi, এবং iQOO, সবাই ডিভাইসের দাম বাড়িয়েছে। বর্তমানে র‍্যাম, মেমোরি চিপ, এবং বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য। ফলে প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে স্মার্টফোনের। নতুন ফোন কিনতে গিয়ে সমস্যায় পড়ছে ক্রেতারা।

Realme-এর পাঁচটি ফোনের দাম বাড়ল

টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে রিয়েলমি ফোনের মূল্যবৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে। Realme P4 Power 5G মডেলের প্রতিটি ভ্যারিয়েন্টের দাম 3,000 টাকা বেড়েছে। এখন 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে যথাক্রমে 32,999 টাকা, 34,999 টাকা, ও 37,999 টাকা।

Advertisement

Realme P4x 5G ফোনের 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের নয়া দাম হয়েছে যথাক্রমে 24,999 টাকা ও 27,999 টাকা। এই দুই ভ্যারিয়েন্টের আগে দাম ছিল যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। অর্থাৎ, এখানেও সর্বোচ্চ 3,000 টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।

Realme P4R 5G ফোনের 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 1,000 টাকা বেড়ে 19,999 টাকা হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি ও 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের মূল্যও 1,000 টাকা বেড়েছে। এদের নতুন দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা। 6 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 2,000 টাকা বেড়ে 26,999 টাকা হয়েছে।

Realme P4 Lite 5G ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 1,500 টাকা বেড়েছে। এদের নয়া মূল্য যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,000 টাকা বেড়ে 22,999 টাকা হয়েছে।

Advertisement

সবশেষে Realme P4 Lite 4G ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,000 ও 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এদের নিউ প্রাইসিং হল যথাক্রমে 13,999 টাকা ও 15,999 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Appealing design
  • Strong performance
  • Lasting battery life
  • Good thermals
  • UFS 3.1 storage
  • Bad
  • Average cameras
  • Inconsistent refresh rate implementation
  • Noticeable bloatware
 
KEY SPECS
Display 6.72-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel + 2-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 7000mAh
OS Android
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • IP65-rated design
  • AI Pulse Light is practical
  • Smudgy display with poor colour reproduction
  • Good two-day battery life
  • Bad
  • 144Hz display refresh rate is gimmicky
  • Supports SD quality video playback in OTT apps
  • Single speaker lacks bass
  • Spammy notifications
  • Lots of preinstalled apps and games
  • Takes a while to fully charge
  • Poor low-light performance
  • Shaky video recordings
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 128GB, 256GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
NEWS
KEY SPECS
Display 6.80-inch
Processor Unisoc T7250
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 720x1570 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  2. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  3. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  4. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  5. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  6. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  7. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  8. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  9. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  10. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.