Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 ফেব্রুয়ারি 2026 22:53 IST
হাইলাইট
  • Realme Power হ্যান্ডসেটে 10,000mAh+ব্যাটারি থাকতে পারে
  • এটি ভারতে বিক্রিত Realme P4 Power 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে
  • ফোনটি চীনে 16 জিবি পর্যন্ত র‍্যাম ও 1 টিবি স্টোরেজ অপশনে বিক্রি হতে পারে

Realme P4 Power 5G with 10,001mAh battery now available for purchase in India

Photo Credit: Realme

Realme P4 Power 5G জানুয়ারির শেষে ভারতে লঞ্চ হয়েছে। এটি রিয়েলমির তথা ভারতের প্রথম 10,001mAh ব্যাটারি যুক্ত স্মার্টফোন। রেডমি, ওয়ানপ্লাস, শাওমি, ভিভোর আগেই 10,000mAh+ ব্যাটারি দিয়ে মোবাইল ফোন বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছে সংস্থাটি। স্মার্টফোনটি এবার চীনের বাজারে পা রাখতে চলেছে। তবে সেটি পরিচয় বদলে Realme Power নামে চীনে রিলিজ হতে পারে। রিয়েলমির একটি নতুন ফোন সে দেশের TENAA সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। জল্পনা শোনা যাচ্ছে, স্মার্টফোনটির নাম হবে Realme Power। এটি ভারতে বিক্রিত Realme P4 Power 5G মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

Realme Power আসছে 10,000mAh+ ব্যাটারি নিয়ে

রিয়েলমি পাওয়ার চীনে সংস্থার প্রথম 10000mAh+ ব্যাটারি যুক্ত ফোন হতে পারে। গিজমোচীনার রিপোর্ট অনুসারে, এটি RMX5166 মডেল নম্বরের সাথে টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিং থেকে ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেমন, এতে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,280 x 2,800 পিক্সেল) ও 1.07 বিলিয়ন কালার অফার করবে।

Advertisement

উল্লেখ্য, ভারতে বিক্রিত Realme P4 Power 5G-তে 6,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, ও 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। টেনার লিস্টিং অনুযায়ী, Realme Power ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ পাবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত হবে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ভারতীয় মডেলেও একই ক্যামেরা হার্ডওয়্যার আছে।

রিয়েলমি পাওয়ার 2.6 গিগাহার্টজ পিক ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা পরিচালিত হবে, যা MediaTek Dimensity 7400 Ultra চিপসেটকে ইঙ্গিত করছে। এটি 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে। ফোনটি ভারতে সর্বোচ্চ 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ।

Realme Power হ্যান্ডসেটে 9,750mAh রেটেড ব্যাটারি আছে, যা মার্কেটিং করার সময় সামান্য বেশি টিপিক্যাল ক্যাপাসিটি হিসেবে উল্লেখ করা থাকে। ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে 10,001mAh ব্যাটারি আছে, ফলে চাইনিজ ভার্সনে একই ব্যাটারি থাকতে পারে। টেনা সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় চীনে শীঘ্রই অফিসিয়াল লঞ্চ হওয়ার আশা করা যায়। 

Advertisement

প্রসঙ্গত, Realme P4 Power 5G এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা রাখা হয়েছে। আর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,999 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.