আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme X, দেখুন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
আপডেট: 6 মে 2019 17:08 IST
হাইলাইট
  • Realme X এ থাকবে Snapdragon 730 চিপসেট
  • এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে
  • 15 মে লঞ্চ হবে Realme X

Realme X এ থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা

অনেক দিন ধরেই Realme X লঞ্চ নিয়ে ইন্টারনেটে জল্পনা তুঙ্গে। সোমবার এই ফোন লঞ্চের দিন ঘোষনা করেছে Realme। কোম্পানি জানিয়েছে 15 মে লঞ্চ হবে Realme X। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Realme 3 Pro। এই ফোনে রয়েছে Snapdragon 710 চিপসেট। তবে Realme X এ থাকবে Snapdragon 730 চিপসেট। Realme X এর সাথেই একই দিনে লঞ্চ হবে Realme X Youth। 15 মে চিনে এই দুটি ফোন লঞ্চ করবে Realme। এই দুটি ফোনের হাত ধরেই চিনে প্রবেশ করবে Realme।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে Realme জানিয়েছে 15 মে সেই দেশে লঞ্চ হবে Realme X আর Realme X Youth। এই প্রথম চিনে প্রবেশ করতে চলেছে Oppo –র সাব ব্র্যান্ড।

Realme X স্পেসিফিকেশন

Realme X এ থাকবে Snapdragon 730 চিপসেট। এছাড়াও এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। থাকবে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য Realme X এ থাকছে Gorilla Glass 5। ফোনের পিছনে থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।

তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে Realme X। চিনে এই ফোনের দাম শুরু হবে 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা) থেকে। বেস  ভেরিয়েন্টে থাকবে 6GB RAM আর 64GB স্টোরেজ। এই ফোনে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme X, Realme X Youth Edition
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  2. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  3. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  4. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  5. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  6. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  8. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  9. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
  10. দুর্ধর্ষ ক্যামেরার Oppo Reno 16 আরও সস্তায় মিলবে, আসছে নতুন বেস মডেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.