24 ডিসেম্বর রাত 8 টা 55 মিনিটে বিক্রি শুরু হবে Realme X2 Pro Master Edition।
মঙ্গলবার রাত 8 টা 55 মিনিটে বিক্রি শুরু হবে Realme X2 Pro Master Edition
অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2 Pro। নভেম্বর মাসে ভারতে আসে এই ফোন। একই সাথে ভারতে লঞ্চ হয়েছিল Realme X2 Pro Master Edition। এই ফোনে রয়েছে 12GB RAM। Realme X2 Pro তে রয়েছে Snapodragon 855+ চিপসেট। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে।
24 ডিসেম্বর রাত 8 টা 55 মিনিটে বিক্রি শুরু হবে Realme X2 Pro Master Edition। 12GB RAM + 256GB স্টোরেজের এই ফোনের দাম 34,999 টাকা। Flipkart আর Realme.com থেকে এই ফোন পাওয়া যাবে।
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999