লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Realme X2 Pro ফোনের ছবি ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 14:31 IST
হাইলাইট
  • Realme X2 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন

15 অক্টোবর লঞ্চ হবে Realme X2 Pro

Realme X2 Pro এর হাত ধরে ফ্ল্যাগশিপ জগতে পা রাখতে চলেছে Realme। সম্প্রতি এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক REalme আধিকারিক এই ফোনের ছবি প্রকাশ করেছেন। একই সাথে জানানো হয়েছে Realme X2 Pro এর সাথে আসছে Realme X2 Pro Master Edition। এর সাথেই TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

64MP ক্যামেরা সহ চলতি মাসে ভারতে আসছে Redmi Note 8 Pro: আর কী থাকছে?

15 অক্টোবর লঞ্চ হবে Realme X2 Pro। এই ফোনে থাকছে একটি 90Hz রিফের রেট ডিসপ্লে আর Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ফোনের একটি ছবি প্রকাশ করেছেন Realme -র বাণিজ্যিক প্রধা শু শি। সেই ছবিতে Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে।

এছাড়াও চিনের সার্টিফিকেশন ওয়েবসাইট TENAA তে Realme X2 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে Realme X2 Pro ফোনে একটি Snapdragon 855+ চিপসেট থাকছে। সাথে থাকছে 6GB RAM আর 64GB স্টোরেজ।

লঞ্চ হল Motorola One Macro: এই ফোনের ক্যামেরায় থাকছে বিশেষ ফিচার

TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে নীল, ধুসর, লাল আর সাদা রঙে পাওয়া যাবে Realme X2 Pro
ছবি: TENAA

Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ফোনে থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Realme।

Advertisement

Realme X2 Pro ফোনে একটি 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে থাকছে একটি 3,900 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট।

কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে এল Redmi 8: দাম ও ফিচারগুলি দেখে নিন

Realme X2 Pro ফোনের আয়তন 161x75.7x8.7 মিমি আর ওজন 199 গ্রাম। আপাতত চিনে লঞ্চ হবে এই ফোন। Realme X2 Pro ফোনে থাকছে স্টেরিও স্পিকার আর Dolby Atmos সাপোর্ট। ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।  

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  2. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  3. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  4. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  5. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  6. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  7. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  8. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  9. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.