নতুন রঙে সামনে এল Realme X50 5G

7 জানুয়ারি চিনে স্থানীয় সময় দুপুর 2 টোর সময় Realme X50 লঞ্চ ইভেন্ট শুরু হবে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট।

নতুন রঙে সামনে এল Realme X50 5G

Photo Credit: Weibo

Realme X50 5G ফোনে Snapdragon 765 চিপসেট থাকবে

হাইলাইট
  • 7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G
  • থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট
  • এই ফোনের হাত ধরে 5G ফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme
বিজ্ঞাপন

7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফোন লঞ্চের আগে বাজার গরম করছে চিনের কোম্পানিটি। সম্প্রতি প্রকাশিত এক টিজারে নতুন রঙে সামনে এসেছে এই স্মার্টফোন। টিজারে গ্র্যাডিয়েন্ট ফিনিশে সাদা রঙে দেখা গিয়েছে Realme X50 5G। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আগামী মাসে একই সাথে লঞ্চ হতে পারে Realme X50 5G Youth Edition।

7 জানুয়ারি চিনে স্থানীয় সময় দুপুর 2 টোর সময় Realme X50 লঞ্চ ইভেন্ট শুরু হবে। Realme X50 5G ফোনে থাকবে Qualcomm Snapdragon 765G চিপসেট। সম্প্রতি মিডরেঞ্জ সেগমেন্টের 5G ফোনের জন্য এই চিপসেট লঞ্চ করেছে Qualcomm। সাথে থাকছে ডুয়াল চ্যানেল ওয়াই-ফাই সাপোর্ট আর 64 মেগাপিক্সেল ক্যামেরা। Realme X50 5G ফোনে থাকছে VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।

Realme X50 ফোনের হাত ধরে 5G ফোনের দুনিয়ায় প্রবেশ করছে Realme। চলতি বছর একাধিক বার 5G স্মার্টফোন তৈরির কথা জানিয়েছিল চিনের কোম্পানিটি। Realme X50 5G ফোনে থাকবে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। সাথে থাকছে একটি 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 765G চিপসেট, 8GB RAM. এই ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »