আজ ভারতে আসছে Realme X50 Pro 5G; দেশের প্রথম 5G ফোন লঞ্চ সরাসরি দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 ফেব্রুয়ারি 2020 13:16 IST
হাইলাইট
  • Realme X50 Pro 5G এর পিছনে চারটি ক্যামেরা থাকবে
  • থাকছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • এটাই ভারতের প্রথম 5G স্মার্টফোন

Realme X50 Pro 5G তে থাকবে 12GB LPDDR5 RAM

সোমবার ভারতে আসছে Realme X50 Pro 5G। প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠান থেকে এই ফোন লঞ্চের ঘোষণা করেছিল Realme। করোনাভাইরাসের কারণে বার্সেলোনায় সেই অনুষ্ঠান বাতিল হওয়ার পরে ভারতে এই ফোন লঞ্চের ঘোষণা করেছিল চিনের কোম্পানিটি। লঞ্চের পরে এটাই হবে ভারতের প্রথম 5G স্মার্টফোন। এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।

সোমবার দুপুর 2 টো 30 মিনিটে Realme X50 Pro 5G লঞ্চ শুরু হবে। অনলাইনে সরাসরি এই লঞ্চ ইভেন্ট সম্প্রচারিত হবে। নীচের প্লে বাটনে ক্লিক করে এই লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।

Advertisement

Realme X50 Pro 5G -তে থাকবে Qualcomm -এর ফ্ল্যাগশিপ Snapdragon 865 চিপসেট। জানুয়ারিতে চিনে লঞ্চ হয়েছিল Realme X50 5G। সেই ফোনে Snapdragon 765 চিপসেট ব্যবহার হয়েছিল। এবার Xiaomi Mi 10 কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে Snapdragon 865 সহ বাজারে আসছে Realme X50 Pro 5G। এই ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। Realme X50 5G -তেও ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।

Realme X50 Pro 5G স্পেসিফিকেশন

Advertisement

সম্প্রতি টিজার প্রকাশের সঙ্গেই Realme X50 Pro 5G -এর একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছিলেন কোম্পানির প্রধান শু শি। এই ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে। সঙ্গে থাকবে 12GB LPDDR5 RAM, 256GB UFS 3.0 স্টোরেজ ও Android 10।

সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

RMX2071 মডেল নম্বরে লঞ্চ হবে Realme X50 Pro 5G। সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কিংয়ে এই ফোনের পরীক্ষার ফলাফল সামনে এসেছিল। সেখানে প্রায় সব ফোনকে পিছনে ফেলে 574,985 স্কোর করেছে Realme X50 Pro 5G।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-end Snapdragon 865 SoC
  • 5G ready
  • Impressive display and sound quality
  • Extremely quick charging
  • Great value for money
  • Bad
  • 4K video and Night Mode need improvements
  • Relatively heavy and slippery
  • No wireless charging or IP rating
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  2. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  3. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  4. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  5. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  6. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  7. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  8. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  9. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  10. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.