Realme XT ফোনে পৌঁছে গেল Android 10

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 জানুয়ারী 2020 12:25 IST
হাইলাইট
  • Realme XT ফোনে Android 10 আপডেট পৌঁছল
  • আপডেটের সাথেই যোগ হয়েছে Realme UI
  • ধাপে ধাপে সব Realme XT ফোনে এই আপোডেট পৌঁছবে

Realme XT ফোনে পৌঁছে গেল Android 10

ভারতে Realme XT ফোনে পৌঁছে গেল Android 10। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI স্কিন। সাম্প্রতিকতম আপডেটের পরে Realme XT ফোনে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস যোগ হয়েছে। সেখানে থাকছে নতুন সাইড বার, নতুন স্ক্রিনশট ফিচার, নতুন নেভিগেশন জেসচার সহ বিভিন্ন নতুন ফিচার।

কোম্পানির নিজস্ব ফোরামে Realme XT ফোনে Realme UI সহ Android 10 আপডেট পাঠানোর ঘোষণা করেছে Realme। RMX1921EX_11_C.01 ভার্সনের মাধ্যমে ওটিএ পদ্ধতিতে শীঘ্রই ধাপে ধাপে সব Realme XT ফোনে এই আপোডেট পৌঁছবে। Realme XT ফোনে Android 10 আপডেটের সাইজ 3.52GB।

Advertisement

Realme XT গ্রাহকরা স্মার্টফোনের Settings পেজ থেকে এই আপডেট ডাউনলোড  করে ইন্সটল করতে পারবেন। আপডেট ডাউনলোড করার আগে হাই স্পিড ওয়াই-ফাই কানেকশনে থাকার পরামর্শ দিয়েছে কোম্পানি। ফোন চার্জরে কানেক্ট করে আপডেট ইন্সটল করতে হবে। এছাড়াও ফোনে থাকতে হবে পর্যাপ্ত স্টোরেজ।

Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।

ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

আরও পড়ুন:

শীঘ্রই Mi A3 ফোনে আসছে Android 10

Advertisement

এটাই নতুন Mi 10! প্রকাশ্যে এল প্রথম ছবি

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build
  • Good set of cameras
  • Strong overall performance
  • Good battery life, quick charging
  • Bad
  • Camera app lacks some basic features
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme XT, Realme XT Update, Android 10, Realme UI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  2. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  3. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  4. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  5. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  6. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  7. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  8. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  9. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  10. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.