ভারতে Realme XT ফোনে পৌঁছে গেল Android 10। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI স্কিন।
Realme XT ফোনে পৌঁছে গেল Android 10
ভারতে Realme XT ফোনে পৌঁছে গেল Android 10। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেমের উপরে চলবে Realme UI স্কিন। সাম্প্রতিকতম আপডেটের পরে Realme XT ফোনে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস যোগ হয়েছে। সেখানে থাকছে নতুন সাইড বার, নতুন স্ক্রিনশট ফিচার, নতুন নেভিগেশন জেসচার সহ বিভিন্ন নতুন ফিচার।
কোম্পানির নিজস্ব ফোরামে Realme XT ফোনে Realme UI সহ Android 10 আপডেট পাঠানোর ঘোষণা করেছে Realme। RMX1921EX_11_C.01 ভার্সনের মাধ্যমে ওটিএ পদ্ধতিতে শীঘ্রই ধাপে ধাপে সব Realme XT ফোনে এই আপোডেট পৌঁছবে। Realme XT ফোনে Android 10 আপডেটের সাইজ 3.52GB।
Realme XT গ্রাহকরা স্মার্টফোনের Settings পেজ থেকে এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন। আপডেট ডাউনলোড করার আগে হাই স্পিড ওয়াই-ফাই কানেকশনে থাকার পরামর্শ দিয়েছে কোম্পানি। ফোন চার্জরে কানেক্ট করে আপডেট ইন্সটল করতে হবে। এছাড়াও ফোনে থাকতে হবে পর্যাপ্ত স্টোরেজ।
Realme XT ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme XT। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 20W VOOC 3.0 ফাস্ট চার্জিং।
ছবি তোলার জন্য Realme XT ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications
Vivo Watch 6 Design Revealed Ahead of September 21 Launch; Confirmed to Come With Titanium Body and BlueOS 4