এটাই Redmi 10X 4G! লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মে 2020 16:31 IST
হাইলাইট
  • The listing allegedly highlights Redmi 10X 4G with full-HD+ display
  • However, other details including camera setup and battery were not shown
  • Xiaomi might launch a new Redmi phone soon

Redmi 10X 4G-তে চারটি ক্যামেরা থাকবে

আরও একবার সামনে এল Redmi 10X 4G। এপ্রিলে বিশ্বের একাধিক দেশে লঞ্চ হয়েছিল Redmi Note 9। সেই ফোনের সঙ্গে Redmi 10X 4G-র স্পেসিফিকেশন মিলে যাচ্ছে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 800 চিপসেট। যদিও নতুন ফোন লঞ্চ সম্পর্কে কোন উচ্চবাচ্য করেনি Xiaomi।

সম্প্রতি অন্য এক রিপোর্টে এই ফোনের দাম সামনে এসেছিল। চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 10X-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।

Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Dimensity 800 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।

Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  2. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  3. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  4. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  5. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  6. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  7. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  8. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  9. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  10. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.