6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে Redmi 15C 5G, ছবি-ফিচার্স ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 জুলাই 2025 14:09 IST
হাইলাইট
  • Redmi 15C 5G-তে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে
  • ফোনটি 33W চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে
  • Redmi 15C 5G সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে

Redmi 15C 5G এর সবুজ ও ল্যাভেন্ডার রঙের ছবি ফাঁস হয়েছে

Photo Credit: Xpertpick

Redmi 15C ভারত ও গ্লোবাল মার্কেটে আগস্টেই লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন বাজেট স্মার্টফোনটি 4G ও 5G উভয় ভেরিয়েন্টে আসতে চলেছে। ইতিমধ্যেই 4G ভার্সনের ডিজাইন এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। এবার Redmi 15C 5G এর ছবি ও ফিচার্স প্রকাশ্যে এসেছে। ফোনটি পূর্বসূরী Redmi 14C এর তুলনায় একাধিক ক্ষেত্রে আপগ্রেড পাবে। আপকামিং ফোনটিতে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি, বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। উল্লেখ্য, Redmi 15 সিরিজে Redmi 15 4G, Redmi 15 5G, Redmi 15C 4G, ও Redmi 15C 5G অর্ন্তভুক্ত রয়েছে।

Redmi 15C 5G ডিজাইন, কালার অপশন

টিপস্টার সুধাংশু আম্ভোরের সহযোগিতায় Xpertpick তাদের একটি প্রতিবেদনে Redmi 15C 5G এর রেন্ডার প্রকাশ করেছে। ফাঁস হওয়া ছবিতে, ফোনটির পিছনের অংশে একটি আয়তাকার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। ভিতরে একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। দ্বিতীয় ক্যামেরার জন্য একটি কাটআউট দেখা যাচ্ছে, তবে এটি শুধু ডিজাইনের জন্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ফোনটি পূর্বসূরীর মতো সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করতে পারে।

রেডমি 15সি 5G সবুজ ও ল্যাভেন্ডার রঙে বিক্রি হবে। হ্যান্ডসেটটির কালো রঙের ভেরিয়েন্টও আসার কথা রয়েছে। রেডমির নতুন বাজেট স্মার্টফোনটির সমতল ডিসপ্লেতে পাতলা সাইড বেজেল, কিছুটা মোটা চিন ও উপরে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটার ড্রপ নচ রয়েছে। সংক্ষেপে বলা যায়, ডিভাইসটির ডিজাইন 4G সংস্করণের অনুরূপ।

Redmi 15C 5G ফিচার্স (সম্ভাব্য)

Redmi 15C 5G ফোনে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে প্যানেল রয়েছে যা HD+ রেজোলিউশন (1600 x 720 পিক্সেল) এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। Android 15 ভিত্তিক HyperOS 2.0 কাস্টম স্কিনে চলে স্মার্টফোনটি। সিকিওরিটির জন্য, এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে 33W দ্রুত চার্জিং সমর্থন সহ 6,000mAh ব্যাটারি থাকবে। রেডমির নতুন ফোনটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে।

হ্যান্ডসেটটির চিপসেট বা সামনের ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। Redmi 15 সিরিজ আগামী মাসেই লঞ্চ হতে পারে। এই লাইনআপে চারটি মডেল আসতে পারে — Redmi 15 4G, Redmi 15 5G, Redmi 15C 4G, এবং Redmi 15C 5G। রিপোর্ট বলছে, Redmi 15 5G-তে Snapdragon 6s Gen 3 প্রসেসর থাকবে, যেখানে Helio G81 চিপসেটের সাথে আসবে Redmi 15C (4G)। বাকি ফোন দু'টির প্রসেসর ডিটেলস জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.