সম্প্রতি ভারতে লঞ্চ হল Redmi 8A। রবিবার মধ্যরাতে ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু হল Xiaomi।
Redmi 8A ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8A। রবিবার মধ্যরাতে ভারতে এই স্মার্টফোন বিক্রি শুরু হল Xiaomi। কম দামে দুর্দান্ত দুর্দান্ত স্পেসিফিকেশনের এই ফোনে থাকছে একটি বিশাল ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi 8A এর ভিতরে একটি Snapdragon 439 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা।
বিক্রি শুরু হল Vivo U10: লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাচ্ছে?
ভারতে Redmi 8A এর দাম শুরু হচ্ছে 6,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 2GB RAM। 3GB RAM ভেরিয়েন্টে Redmi 8A কিনতে 6,999 টাকা খরচ হবে। Mi.com আর Flipkart থেকে কেনা যাবে এই স্মার্টফোন।
শুরু হল Diwali With Mi Sale: এক ক্লিকে সব অফার দেখে নিন
Amazon ও Flipkart সেল: OnePlus, Realme, Samsung, Xiaomi ফোনের অফারগুলি দেখে নিন
ডুয়াল সিম Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ। Redmi 8A ফোনে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না।
Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। Redmi 8A ফোনের বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
64MP ক্যামেরার স্মার্টফোন বিক্রি শুরু করল Samsung: ফিচারগুলি দেখে নিন
ছবি তোলার জন্য Redmi 8A ফোনে একটি 12 মেগাপিক্সেল Sony IMX363 সেন্সর থাকছে। সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999