Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 এপ্রিল 2026 15:54 IST
হাইলাইট
  • Redmi A7 ও A7 Pro-এর সামনে 120Hz ডিসপ্লে আছে
  • Redmi A7 Pro বড় 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • Redmi A7 সিরিজের দাম 10,499 টাকা থেকে শুরু

Redmi A7 Pro 4G offers a LCD display with 120Hz refresh rate support

Photo Credit: Redmi

Redmi A7 সিরিজ আজ ভারতে লঞ্চ হয়েছে। শাওমির সাব ব্র্যান্ড এই লাইনআপের অধীনে দুইটি বাজেট ফোন নিয়ে হাজির হয়েছে। Redmi A7 এবং Redmi A7 Pro ফ্লিপকার্ট, অ্যামাজন, শাওমি ইন্ডিয়ান ওয়েবসাইট, ও রিটেল স্টোরে বিক্রি হবে। দাম 10,499 টাকা থেকে শুরু হচ্ছে। রেডমির নতুন সিরিজে 4G কানেক্টিভিটি, হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ডুয়াল AI ব্যাক ক্যামেরা, বড় ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS কাস্টম সফটওয়্যার আছে। চলুন দুই ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi A7 ও Redmi A7 Pro দাম

Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 3 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। এটি ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে, Redmi A7 Pro-এর 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 11,499 টাকা। ফোনটি ব্ল্যাক ও স্কাই সানসেট অরেঞ্জ রঙের বিকল্পে কেনা যাবে। দুই ফোনের বিক্রি এপ্রিল 23 থেকে শুরু হচ্ছে।

Redmi A7 ও Redmi A7 Pro স্পেসিফিকেশন

Redmi A7-এর সামনে 6.88 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। Redmi A7 Pro মডেলে 800 নিট ব্রাইটনেসের সাথে সামান্য বড় 6.9 ইঞ্চি এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এতেও বেস মডেলের মতো একই রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট, এবং রেজোলিউশন মিলবে। 

এছাড়াও, স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। রেডমি দুই ফোনেই Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো যথাক্রমে 6,300mAh ও 5,200mAh ব্যাটারি পেয়েছে। উভয় মডেলে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।

Redmi A7 Pro লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস দ্বারা সজ্জিত। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi A7 অবশ্য Android 15 ভিত্তিক HyperOS 2 সফটওয়্যারে রান করে। এটি দুইটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 সিরিজের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা দিয়েছে রেডমি। ফোনগুলি 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম, FM রেডিও, এবং ডুয়াল 4G VoLTE অফার করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  2. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  3. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  4. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  5. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  6. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  7. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  8. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  9. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  10. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.