Redmi A7 Pro 5G পয়লা এপ্রিল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ রেডমির নতুন বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। দাম 11,499 টাকা থেকে শুরু। এটি শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং Amazon থেকে কেনা যাচ্ছে।
Redmi A7 Pro 5G-এর দাম 11,499 টাকা থেকে শুরু হচ্ছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3, 120Hz ডিসপ্লে, 6,300mAh ব্যাটারি, গুগলের সার্কেল টু সার্চ, বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 200 শতাংশ অডিও বুস্ট ফিচার আছে। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 Pro 5G-এর ডিজাইনের পাশাপাশি বেশ কিছু ফিচার্স প্রকাশ হয়েছে। এটি 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল থাকবে। ছবি ও ভিডিও তোলার জন্য 32 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, শাওমি হাইপারল্যান্ড এবং গুগলের সার্কেল টু সার্চ ফিচার থাকছে।
Redmi A7 Pro স্মার্টফোনের তিন মুখ্য ফিচার্স হল 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, ও মসৃণ 120Hz রিফ্রেশ রেট। এতে ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 200 শতাংশ ভলিউম বুস্টার, 3.5 মিমি হেডফোন জ্যাক, AI স্কাই, এবং সার্কেল টু সার্চ ফিচার রয়েছে। ফোনটি কম দামে বাজারে এলেও, ডিজাইনের দিক থেকে প্রিমিয়াম।