সোমবার দুপুরে বিক্রি হবে Redmi Go, কোথায় পাওয়া যাচ্ছে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 মার্চ 2019 12:30 IST
হাইলাইট
  • Redmi Go এর দাম 4,499 টাকা
  • এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে
  • Flipkart আর Mi.com থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল

Redmi Go এর দাম 4,499 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Go। ইতিমধ্যেই একটি ফ্ল্যাশ সেলে মুহুর্তে স্টক শেষ হয়েছে। সোমবার ফ্ল্যাশসেলে আবার পাওতা যাবে Redmi Go। সোমবার দুপুর 2টোয় Flipkart আর Mi.com থেকে শুরু হবে ফ্ল্যাশ সেল। Redmi Go ভারতে Xiaomi –র প্রথম Android Go স্মার্টফোন। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।

Redmi Go এর দাম

ভারতে Redmi Go এর দাম 4,499 টাকা। 1GB RAM আর 8GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Go। সোমবার দুপুর 2 টোয় Flipkart আর Mi.com থেকে বিক্রি শুরু হবে এই ফোন।

Redmi Go স্পেসিফিকেশন

Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।  

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  2. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  3. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  4. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  5. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  6. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  7. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  8. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  9. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  10. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.