নতুন ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K20 Pro, থাকছে আরও শক্তিশালী প্রসেসর

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 সেপ্টেম্বর 2019 16:01 IST
হাইলাইট
  • Redmi K20 Pro Premium Edition এ 512GB RAM থাকছে
  • থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর
  • নতুন ভেরিয়েন্টে থাকছে Snapdragon 855 Plus চিপসেট

পাঁচটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro Premium Edition

কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। প্রথমে চিনে ও পরে ভারতে এই ফোন লঞ্চ করেছিল  Xiaomi। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। শুক্রবার চিনে Redmi K20 Pro Premium Edition লঞ্চ করল Xiaomi। নতুন ভেরিয়েন্টে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। তবে নতুন প্রসেসর আর আগের থেকে বেশি মেমোরি ও স্টোরেজ ছাড়া নতুন ভেরিয়েন্টের Redmi K20 Pro তে অন্য কোন ফিচার যোগ হয়নি।

জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে আসছে Redmi 8A, ফাঁস হল ডিজাইন

Advertisement

Redmi K20 Pro Premium Edition এর দাম

তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে Redmi K20 Pro Premium Edition। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 2,699 ইউয়ান (প্রায় 27,000 টাকা)। 8GB RAM + 512GB স্টোরেজ আর 12GB RAM + 512GB স্টোরেজে Redmi K20 Pro Premium Edition কিনতে 2,999 ইউয়ান (প্রায় 30,000 টাকা) আর 3,199 ইউয়ান (প্রায় 32,000 টাকা)।

Jio কে টেক্কা দিতে আরও সস্তা প্ল্যান নিয়ে এল BSNL, দেরি করলেই ফস্কে যাবে

Redmi K20 Pro Premium Edition

Redmi K20 Pro Premium Edition স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K20 Pro Premium Editionফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। এই ফোনে থাকছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB  স্টোরেজ।

একটা ফোনে ছ'টা ক্যামেরা, লঞ্চ হল Vivo V17 Pro: দাম ও স্পেসিফিকেশন

Advertisement

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.