64MP ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হবে Redmi K30 Pro

Redmi K30 Pro-এর পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

64MP ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হবে Redmi K30 Pro

Redmi K30 Pro -তে Snapdragon 865 চিপসেট থাকবে

হাইলাইট
  • Redmi K30 Pro-র ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে
  • প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর
  • Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি
বিজ্ঞাপন

মার্চে লঞ্চ হবে Redmi K30 Pro। Redmi K20 Pro-র দুর্দান্ত সাফল্যের পর এই ফোন লঞ্চ ঘিরে জল্পনা তুঙ্গে। Redmi K30-এর মতোই Redmi K30 Pro-এর পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় নতুন Sony IMX686 সেন্সর ব্যবহার করতে পারে Xiaomi। সম্প্রতি চিনে Redmi K30 ও ভারতে Poco X2 ফোনেও একই সেন্সর দেখা গিয়েছিল।

চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে Redmi K30 Pro-র ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi K30 ও Poco X2 -তেও একই ডিজাইন ব্যবহার হয়েছিল।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

3,000 টাকা পর্যন্ত সস্তা হল চারটি জনপ্রিয় Redmi ফোন

চলতি সপ্তাহে প্রকাশিত অন্য এক রিপোর্টে ‘lmi' ছদ্মনামে সামনে এসেছিল Redmi K30 Pro। সেই রিপোর্টে থেকেও জানা গিয়েছিল Redmi K30 Pro-তে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। পরবর্তী Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  2. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  3. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  4. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  5. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  6. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  7. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  8. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  9. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  10. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »