লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 Pro -র দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 17 মার্চ 2020 10:11 IST
হাইলাইট
  • Redmi K30 Pro মার্চের শেষ সপ্তাহে লঞ্চ হবে
  • এই ফোনে 8GB DDR5 RAM থাকতে পারে
  • থাকবে 5G কানেক্টিভিটি

Redmi K30 Pro তে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি থাকবে

Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট থাকবে। এটাই ফ্ল্যাগশিপ চিপসেটের সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে। চলতি মাসের শেষ সপ্তাহে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই গ্রাহকদের কাছে এই ফোনের হার্ডওয়্যার সম্পর্কে প্রশ্ন করে বিপুল সাড়া পেয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং।

সম্প্রতি টুইটারে ঈশান অগ্রবাল জানিয়েছেন Snapdragon 865 চিপসেটের অন্যতম সস্তা স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিতে চলেছে Redmi K30 Pro। 3,000 ইউয়ান (প্রায় 31,700 টাকা) থেকে 3,500 ইউয়ান (প্রায় 37,000 টাকা) দামে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Advertisement

Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।

শীঘ্রই ভারতে আসছে Vivo V19; এক নজরে সব ফিচার

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  2. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  3. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  4. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  5. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  6. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  7. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  8. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  9. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  10. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.