পপ-আপ ক্যামেরা সহ এসে গেল Redmi K30 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 মার্চ 2020 18:13 IST
হাইলাইট
  • Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট রয়েছে
  • থাকছেr 33W ফাস্ট চার্জ সাপোর্ট
  • 20 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা থাকবে

Redmi K30 Pro তে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা

অবশেষে লঞ্চ হল Redmi K30 Pro। এটাই Redmi  -র নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM, 33W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে পপ-আপ ক্যামেরা। একই সঙ্গে বাজারে এসেছে Redmi K30 Pro Zoom Edition।

Redmi K30 Pro -র দাম

Redmi K30 Pro-র দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 32,500 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন বিক্রি হবে।

Advertisement

Redmi K30 Pro তে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে

Redmi K30 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K30 Pro ও Redmi K30 Pro Zoom Edition-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি HDR 10+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 8GB LPDDR5 RAM ও UFS 3.1 স্টোরেজ। যদিও 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে LPDDR4X RAM ও UFS 3.0 স্টোরেজ থাকবে।

Advertisement

Redmi K30 Pro Zoom Edition -এ রয়েছে 3x টেলিফটো ক্যামেরা

Redmi K30 Pro ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Sony IMX686 প্রাইমারি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে রয়েছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। Redmi K30 Pro Zoom Edition ক্যামেরায় ম্যাক্রো ক্যামেরার পরিবর্তে রয়েছে 8 মেগাপিক্সেল 3x টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের পপ-আপ ক্যামেরায় রয়েছে 20 মেগাপিক্সেল সেন্সর।

Advertisement

 কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড 5G (NSA+SA), Wi-Fi 6, NFC, USB Type-C পোর্ট, NFC, ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4700mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.