Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 সেপ্টেম্বর 2025 21:55 IST
হাইলাইট
  • Redmi K90 ও Redmi K90 Pro অক্টোবরে লঞ্চ হতে পারে
  • Redmi K90 মডেলটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে
  • এই সিরিজে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে

Redmi K90 গত বছরের Redmi K80-এর জায়গা নেবে

Photo Credit: Redmi

Redmi K90 সিরিজ অক্টোবরে চীনে লঞ্চ হতে পারে। শাওমি বর্তমানে তাদের Xiaomi 17 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। পিছিয়ে নেই চাইনিজ টেক জায়ান্টটির সাব-ব্র্যান্ডও। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, রেডমির আসন্ন প্রিমিয়াম সিরিজে একজোড়া স্মার্টফোন থাকতে পারে — Redmi K90 ও Redmi K90 Pro। ফোন দু'টির স্পেসিফিকেশন বেশ কয়েকদিন ধরেই অনলাইনে প্রকাশিত হচ্ছে। এবার Redmi K90 মডেলটির সম্পর্কে আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। এটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে বলে জানা গিয়েছে। এই লাইনআপ কোয়ালকমের আসন্ন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে।

Redmi K90 সিরিজের স্পেসিফিকেশন

শাওমির একটি স্মার্টফোন 2510DRK44C মডেল নম্বর সহ চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। লিস্টিং থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটি 100W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনের আসল নাম উল্লেখ না থাকলেও, মডেল নম্বরটি Redmi K90-এর বলে জানা যাচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম) পোস্টে এমনটাই দাবি করেছে।

টিপস্টারের পোস্টে আরও বলা হয়েছে, Redmi 90 স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত হতে পারে। এটি স্ন্যাপড্রাগন সামিট 2025-এর  সময় আত্মপ্রকাশ করবে। Redmi K90 সিরিজে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে 100W ফাস্ট চার্জিং উপস্থিত থাকবে। অর্থাৎ Redmi K90 এবং Redmi K90 Pro উভয়ই এই সুপারফাস্ট চার্জিং স্পিড সমর্থন করতে পারে। রেডমির আসন্ন ফোনগুলি "শক্তিশালী অডিও অভিজ্ঞতা" অফার করবে বলে জানা গিয়েছে।

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, Redmi K90 Pro মডেলটির পিছনে বড় ফ্রেম অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। এছাড়াও, আশা করা হচ্ছে যে আসন্ন ফোনটিতে 2K রেজোলিউশনের ডিসপ্লে ব্যবহার হতে পারে। Redmi K90 সিরিজ অক্টোবর মাসে অফিসিয়াল লঞ্চ হতে পারে। জানিয়ে রাখি, পূর্বসূরী Redmi K80 লাইনআপ গত বছর নভেম্বরে রিলিজ হয়েছিল।

উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে লঞ্চ হওয়া Redmi K80 সিরিজে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যা 2K (1,440 x 3,200 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 3,200 নিট ব্রাইটনেস, HDR10+, এবং এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Redmi K80 মডেলে Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে, যেখানে Redmi K80 Pro ভেরিয়েন্টে আরও শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর উপস্থিত। ফোনগুলি 16 16 জিবি পর্যন্ত LPDDR5x RAM ও 1 টিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।

Redmi K80 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে — 50 মেগাপিক্সেল ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফটো, এবং 32 মেগাপিক্সেল আলট্রাওয়াইড। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 6,000 এমএএইচ ব্যাটারি আছে যা 120 ওয়াট ওয়্যার্ড ও 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.