Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন

Redmi K90 Max-এর পিছনে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।

Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন

Photo Credit: Redmi

Redmi K90 Max features an active cooling fan

হাইলাইট
  • Redmi K90 Max অ্যাক্টিভ কুলিং ফ্যানের সাথে এসেছে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসরে চলে
  • এই ফোনে 8,550mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Redmi K90 Max আজ লঞ্চ হল। এটি শাওমি তথা রেডমির প্রথম স্মার্টফোন, যা অ্যাক্টিভ কুলিং ফ্যানের সাথে এসেছে। ঠিকই শুনেছেন, এই ফোনের ভিতরে একটি ছোট পাখা আছে। সংস্থা দাবি করছে, এটি 100 সেকেন্ডের মধ্যে ডিভাইসের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমাতে সক্ষম। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা আরামসে গেম খেলা যাবে। হাতে আর ছ্যাঁকা লাগবে না। Redmi K90 Max দুর্ধর্ষ সব ফিচার্স পেয়েছে। এতে 165Hz ডিসপ্লে, IP69 রেটিং, গেমিংয়ের জন্য D2 চিপ, Bose-টিউনড ডুয়াল স্পিকার সেটআপ, 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, কী নেই। চলুন রেডমির নতুন ফ্ল্যাগশিপ ফোনের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi K90 Max ফিচার্স, স্পেসিফিকেশন

রেডমি কে90 ম্যাক্স 6.83 ইঞ্চির 12-বিট অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা 1.5K রেজোলিউশন,165 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস 3,500 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ডলবি ভিশন, এবং ডিসি ডিমিং সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দ্বারা চালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

Redmi K90 Max তাপ নিয়ন্ত্রণের জন্য একটি স্বতন্ত্র সিলড এয়ার ডাক্ট সিস্টেম ব্যবহার করে। ফোনটিতে একটি 18.1 মিমি বড় ফ্যান আছে, যার ব্যাস সাধারণ ফোনে ব্যবহৃত পাখার চেয়ে 6 শতাংশ বেশি। ভার্টিক্যাল এয়ার ইনটেক এবং ফ্যান চাপযুক্ত এয়ারফ্লো তৈরি করে দ্রুত তাপ বের করে দিতে সাহায্য করে।

ফ্যানটি তিনটি অ্যাডজাস্টেবল মোড পেয়েছে। শাওমির দাবি, এটি হাই-স্পিড কুলিং মোডে মাত্র 100 সেকেন্ডে ফোনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কমাতে পারবে। এছাড়াও, এতে 6,000 বর্গমিমি আইস সিলড সার্কুলেটিং কুলিং পাম্প ব্যবহার করেছে রেডমি, যা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় তাপ দ্রুত ছড়িয়ে দিয়ে ফোনকে ঠান্ডা ও পারফরম্যান্স স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

Redmi K90 Max-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এই ফোনে 8,550mAh ব্যাটারি আছে, যার সাথে 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

Redmi K90 Max দাম

চীনে Redmi K90 Max-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 41,000 টাকা)। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম একই, যা হল 3,499 ইউয়ান (প্রায় 47,000 টাকা)। 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি  + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 3,999 ইউয়ান (প্রায় 54,000 টাকা), 4,699 ইউয়ান (প্রায় 64,000 টাকা)।

রেডমির এই ফোন ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি। তবে সংস্থা জানিয়েছে, যারা মে 5-এর আগে ফোনটি কিনবেন, তারা কুলিং ফ্যানে 6 বছর ওয়ারেন্টি ও লাইফটাইম ফ্রি ক্লিনিং সার্ভিস পাবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  2. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
  3. Vivo Y31T 5G লঞ্চ হল ভারতে, বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, দাম জেনে নিন
  4. লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G
  5. 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
  6. 8,000 টাকারও কমে দেশে লঞ্চ হল নতুন Android স্মার্টফোন Lava Bold N4 Lite
  7. ঘোষণা হল Apple Surprise and Shine ইভেন্টের, এই তারিখে আসছে iPhone 18 Pro সিরিজ ও ফোল্ডেবল আইফোন
  8. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  9. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »