Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে

Redmi K90 Max ফোনের D2 গ্রাফিক্স চিপ গেমিংয়ের সময় ফ্রেম ইন্টারপোলেশন ও রেজোলিউশন স্কেলিংয়ের মতো কাজ সামলাবে।

Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে

Photo Credit: Redmi

Redmi K90 Max is confirmed to feature a dual chip setup

হাইলাইট
  • Redmi K90 Max বিশাল 8,550mAh ব্যাটারির সাথে আসছে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর দ্বারা পরিচালিত হবে
  • ফোনে প্রাইমারি প্রসেসর ছাড়াও একটি আলাদা গ্রাফিক্স চিপ আছে
বিজ্ঞাপন

Redmi K90 Max চীনে এপ্রিল 21 লঞ্চ হওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছে। আর আজ আসন্ন ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পিড, এবং চিপসেটের নাম প্রকাশ করেছে রেডমি। এছাড়াও, সংস্থা বেশ কিছু গেমিং ফিচারের বিষয়েও জানিয়েছে। এটি শাওমি গ্রুপ তথা রেডমির প্রথম ইন্টিগ্রেটেড কুলিং ফ্যান-সহ স্মার্টফোন। এতে বিশেষ কুলিং মোড আছে, যা 100 সেকেন্ডের মধ্যে ফোনের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কমাতে সক্ষম। Redmi K90 Max ফ্ল্যাগশিপ Dimensity 9500 প্রসেসর ব্যবহার করছে৷ এতে 8,550mAh ক্যাপাসিটির ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 22.5W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট মিলতে চলেছে।

Redmi K90 Max ডুয়াল চিপের সাথে আসছে

রেডমি কে90 ম্যাক্স শক্তিশালী ডুয়াল চিপ সেটআপের সাথে আসছে। এতে প্রাইমারি Dimensity প্রসেসর ছাড়াও একটি ডেডিকেটেড D2 গ্রাফিক্স চিপ রয়েছে। চিপটি গেম খেলার সময় ফ্রেম ইন্টারপোলেশন, ইমেজ এনহ্যান্সমেন্ট, ও রেজোলিউশন স্কেলিংয়ের মতো কাজ সামলে স্মুথ পারফরম্যান্স প্রদান করার জন্য ডিজাইন হয়েছে।

রেডমি দাবি করছে, একাধিক মোবাইল গেমে 165 এফপিএস পর্যন্ত আউটপুট পাওয়া যাবে। সংস্থা আরও জানিয়েছে, এটি অনার অফ কিংস গেমে আল্ট্রা-হাই গ্রাফিক্স সেটিংসে টানা 4 ঘন্টা 144 এফপিএস বজায় রাখতে সক্ষম হয়েছে। এমনকি অভ্যন্তরীণ পরীক্ষায় তাপমাত্র 37 ডিগ্রির নিচে থাকতে দেখা গেছে। আসন্ন ফোনের স্ক্রিনে একাধিক আই-কেয়ার ফিচার যুক্ত করা হয়েছে। এটি 1 নিট লো ব্রাইটনেস সাপোর্ট এবং গেম স্পেসিফিক কালার অ্যাডজাস্টমেন্টের সাথে আসছে।

উল্লেখ্য, Redmi K90 Max-এর সামনে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকার কথা আগেই নিশ্চিত করা হয়েছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, ফ্লিকার-মুক্ত ডিসি ডিমিং, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 480 হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসকে জল ও ধুলোর ক্ষতির হাত থেকে বাঁচাতে একাধিক IP রেটিং আছে : IP66 + IP68 + IP69। এতে Bose-এর ডুয়াল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

Redmi K90 Max-এর স্পেস সিলভার কালার অপশন ইতিমধ্যেই কনফার্ম করা হয়েছে। অফিসিয়াল টিজার ছবিতে ফোনের ব্যাক প্যানেলে মেটালিক ফিনিশ আছে বলে মনে করা হচ্ছে। ফোনের পিছনের অংশে একটি বড় ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে একজোড়া ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি (লম্বালম্বি) অবস্থিত। আর পাশে একটি সার্কুলার কুলিং ফ্যান রয়েছে। ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিশেষ কোনও তথ্য সামনে আসেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 10 বছর পর ম্যাকবুকে ফিরল আলোকিত Apple লোগো, প্রত্যাবর্তনের নেপথ্যে যে বিশেষ প্রযুক্তি
  2. iQOO 16 ফোনের ভারতে লঞ্চের তারিখ ফাঁস হল, কেমন ফিচার্স থাকবে দেখুন
  3. Gemini 4 Carbon: গুগল সবচেয়ে শক্তিশালী AI মডেল প্রকাশ করল
  4. Apple আনল প্রথম টাচস্ক্রিন MacBook Pro, ল্যাপটপের দাম ও ফিচার্স দেখে নিন
  5. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  6. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  7. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  8. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  9. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  10. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »