Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল

Redmi K90 Ultra একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন হিসেবে জুন 30 চীনে লঞ্চ হচ্ছে।

Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল

Photo Credit: Redmi

Redmi K90 Ultra has a built-in cooling fan

হাইলাইট
  • Redmi K90 Ultra অ্যাক্টিভ কুলিং ফ্যানের সঙ্গে আসছে
  • এটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করবে
  • Redmi K90 Ultra ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করবে
বিজ্ঞাপন

Redmi K90 Ultra জুনের অন্তিম দিনে চীনে লঞ্চ হচ্ছে। রেডমি তাদের নতুন পারফরম্যান্স-কেন্দ্রিক ফোনটি জুন 30 প্রকাশ্যে আনার ঘোষণা করেছে। এটি Redmi K90 Max মডেলের মতো ডিজাইন অফার করে। ডিভাইসের ভিতরে একটি অ্যাক্টিভ কুলিং ফ্যান রাখা হয়েছে। ঠিকই শুনেছেন, ফোনের ভিতরে একটি ছোট পাখা আছে। যার কাজ হল তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। ব্যবহারকারীরা হাতে ছ্যাঁকা না খেয়ে ঘন্টার পর ঘন্টা গেম খেলার মজা নিতে পারবে। পারফরম্যান্সের দিক থেকে Redmi K90 Ultra মডেলে Qualcomm-এর ফ্ল্যাগশিপ প্রসেসর থাকছে। ডিভাইসটি বিশাল 8,500mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে শোনা যাচ্ছে।

Redmi K90 Ultra জুন 30 লঞ্চ হচ্ছে

রেডমি কে90 আল্ট্রা ফোনকে স্পেস সিলভার কালার অপশনে দেখিয়েছে কোম্পানি। ফোনের পিছনে একটি বড় হরাইজন্টাল ক্যামেরা মডিউল এবং ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। রেডমির প্রকাশিত ছবিতে ডিভাইসের ক্যামেরা মডিউলের নিচে চওড়া এয়ার আউটলেট দেখা গিয়েছে। এটি ইঙ্গিত করছে যে বিল্ট-ইন কুলিং ফ্যানটি ফোনের কাঠামোর সঙ্গে গভীরভাবে সংযুক্ত করা হয়েছে।

রেডমি তাদের আসন্ন ফোনের তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকরী করে তুলতে এমন স্বতন্ত্র কুলিং আর্কিটেকচার ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। এর ফলে ব্যাটারি ক্যাপাসিটি বা ডিউরাবিলিটি ফিচার্সের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা চালিত হবে, যা 2024 সালে প্রথম বাজারে এসেছিল।

কোম্পানি দাবি করছে, Redmi K90 Ultra সর্বোচ্চ গ্রাফিক্স সেটিংসে চলা 3D টার্ন-বেসড মোবাইল গেমে টানা 60 মিনিট পর্যন্ত স্থিতিশীল ফ্রেম রেট বজায় রাখতে সক্ষম। রেডমি বলছে, এই সময়ের মধ্যে প্রসেসরের ফ্রিকোয়েন্সি থ্রটলিং হবে না। সাধারণত দীর্ঘক্ষণ গেম খেলার ফলে ফোন গরম হয়ে প্রসেসরের গতি কমিয়ে দেয়। কিন্তু উন্নত কুলিং সিস্টেম থাকার ফলে এই সমস্যা মিটবে।

কোম্পানি আপাতত শুধু উপরের তথ্যগুলো প্রকাশ করেছে। তবে সম্প্রতি একাধিক রিপোর্ট Redmi K90 Ultra-এর আরও ডিটেলস ফাঁস করেছে। শোনা যাচ্ছে, এতে 6.89 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে দেবে রেডমি। এটি 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

এছাড়াও, ফোনটি 8,500mAh বা তার চেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি পেতে পারে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে৷ এতে IP68 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং মিলবে। কোম্পানি শীঘ্রই Redmi K90 Ultra মডেল সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »