10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 1 সেপ্টেম্বর 2026 17:56 IST
হাইলাইট
  • Redmi Note 17 Pro Max 5G হল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত ফোন
  • ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার থাকতে পারে
  • Redmi Note 17 Pro Max গ্লোবাল মডেলে Snapdragon 6 Gen 5 প্রসেসর আছে

Redmi Note 17 Pro Max is Xiaomi's first phone with a 10,000mAh battery

Photo Credit: Redmi

Redmi এই বছর প্রথমবার তাদের Note সিরিজে Max ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। এটি এবার ভারতে আগমনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। গত সপ্তাহে গ্লোবালি লঞ্চ হয়েছে Redmi Note 17 Pro Max 5G। ফোনটিকে এবার টিজ করতে শুরু করেছে রেডমি ইন্ডিয়া। এখনও স্মার্টফোনের নাম বা লঞ্চের তারিখ ঘোষণা করেনি তারা। তবে ভারতে আসন্ন ডিভাইসটি Redmi Note 17 Pro Max 5G হবে বলেই শোনা যাচ্ছে। এটি শাওমির ইতিহাসে প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। এতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে চার্জ হতে বেশি সময় লাগবে না।

Redmi Note 17 Pro Max 5G শীঘ্রই ভারতে আসছে

রেডমির ভারতীয় শাখা X প্ল্যাটফর্মে পোস্ট করে Redmi Note 17 Pro Max 5G লঞ্চের ইঙ্গিত করেছে। ফোনটির জন্য একটি মাইক্রোসাইট শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ আছে। ভারতীয় মডেলের কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে এতে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের Redmi Note 15 Pro+ মডেলের তুলনায় নতুন Redmi Note 17 Pro Max 5G বেশ কিছু ক্ষেত্রে ডাউনগ্রেড করা হয়েছে। যার মধ্যে রয়েছে প্রসেসর ও ক্যামেরা হার্ডওয়্যার। ডিভাইসটি Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করে। এতে HyperOS 3 প্রি-ইনস্টলড করা রয়েছে। কোম্পানি ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।

রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5G 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে। ফোনে Dolby Atmos সাপোর্ট এবং হাই-রেজ অডিও ফিচার আছে।

রেডমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি ব্ল্যাক, পার্পেল, এবং ক্লাউড ব্ল্যাশ কালার অপশনে লঞ্চ হয়েছে। ক্লাউড ব্ল্যাশ মডেলটিতে ফটোক্রোমাটিক প্রযুক্তি ব্যবহার হয়েছে।

Advertisement

জাপানের মার্কেটে Redmi Note 17 Pro Max 5G-এর দাম 79,980 ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,900 টাকা। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। এটি ভারতে কেমন দামে আসতে পারে, তা এখন বলা যাচ্ছে না।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life and fast charging
  • Bright and vibrant 1.5K AMOLED display
  • Extensive durability
  • Promising update policy
  • Bad
  • Feels underpowered
  • Cameras are average for the price
  • Doesn't feel like a true Pro Max across the board
 
KEY SPECS
Display 6.83-inch
Processor Snapdragon 6 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 10000mAh
OS Android 16
Resolution 1280x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.