Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 সেপ্টেম্বর 2026 13:54 IST
হাইলাইট
  • Redmi Note 17 Pro সিরিজে সর্বোচ্চ 10,000mAh ব্যাটারি পাওয়া যাবে
  • Redmi Note 17 Pro Max মডেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা থাকবে
  • Redmi Note 17 Pro-এর কালারের মধ্যে ব্লু অপশন থাকবে

Redmi Note 17 Pro Max global version has a massive 10,000mAh battery

Photo Credit: Redmi

Redmi Note 17 Pro সিরিজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই ভারতে আসছে। মঙ্গলবার তাদের নতুন লাইনআপের লঞ্চের তারিখ ঘোষণা করেছে সংস্থা। Redmi Note 17 Pro সিরিজ গ্লোবাল মার্কেটের মতো এ দেশে দুটি মডেলের সঙ্গে আসতে পারে। Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max ইতিমধ্যেই অন্য দেশে আত্মপ্রকাশ করেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি নতুন দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এই সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ হল পাওয়ারফুল 10,000mAh ব্যাটারি। পূর্বে কোম্পানি ভারতের বাজারে এত বড় ব্যাটারির কোনও হ্যান্ডসেট আনেনি।

Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বর 15 ভারতে আসছে 

রেডমি ইন্ডিয়া তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে Redmi Note 17 Pro লাইনআপের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি আগামী মঙ্গলবার, সেপ্টেম্বর 15 দেশের বাজারে রিলিজ হবে। সিরিজের মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে লাইট হয়েছে। অর্থাৎ Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।

মাইক্রোসাইট প্রকাশ করেছে, রেডমি নোট 17 প্রো সিরিজে সর্বোচ্চ 10,000mAh ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে। শাওমির সাব-ব্র্যান্ড দাবি করছে, তাদের ইন্টার্নাল টেস্টে হালকা ব্যবহারে চার দিনের বেশি চলেছে ওই ব্যাটারি। উল্লেখ্য, রেডমি নোট 17 প্রো ম্যাক্স গ্লোবাল মার্কেটে 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত, যেখানে রেডমি নোট 17 প্রো পেয়েছে 8,340mAh ব্যাটারি।

টিজারে Redmi Note 17 Pro নীল রঙে দেখা গিয়েছে। স্মার্টফোনের পিছনের অংশের উপরের ডানদিকে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে। Pro Max মডেলেও একজোড়া ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে।

প্রসঙ্গত, আগস্টের শেষে Redmi Note 17 Pro Max লঞ্চ হয়েছে। জাপানে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,980 ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,900 টাকা। ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1.5K রেজোলিউশন, ও HDR10+ অফার করে। হ্যান্ডসেটে IP66 + IP68+ IP69 + IP69K রেটিং ও Dolby Atmos সাপোর্ট আছে।

Advertisement

রেডমির এই ফোন Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করে। ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে এসেছে। এতে Xiaomi Surge G2 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ আছে। ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও একই স্পেসিফিকেশন থাকতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.