Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে

Redmi Note 17 সিরিজের ফোন বিশাল 10,000mah+ ব্যাটারির সঙ্গে লঞ্চ হতে পারে।

Redmi Note 17 সিরিজ 10,000mAh+ ব্যাটারির সাথে আসছে, লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে

Photo Credit: Redmi

Redmi Note 17 series will succeed the Redmi Note 15 lineup

হাইলাইট
  • Redmi Note 17 সিরিজে রেডমির ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি থাকবে
  • এই সিরিজের ফোন সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে
  • Redmi Note 16 নাম এড়িয়ে সরাসরি Note 17 ব্র্যান্ডিং ব্যবহার হতে পারে
বিজ্ঞাপন

Redmi Note 17 সিরিজ নিয়ে বড় খবর প্রকাশ্যে এল। Xiaomi তাদের নেক্সট জেনারেশন Note লাইনআপের মডেলে বড় ধরনের ব্যাটারি আপগ্রেড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। নতুন সিরিজে আগের মডেলগুলোর তুলনায় বেশি ব্যাটারি ক্যাপাসিটি থাকার কথা জানা গিয়েছে। এটি বিশাল 10,000mah+ ব্যাটারির সঙ্গে চীনে লঞ্চ হতে পারে। Redmi Note 17 সিরিজ বর্তমান Redmi Note 15 লাইনআপের উত্তরসূরী হিসেবে বাজারে আসবে। সংস্থা কিছু মার্কেটে Redmi Note 16 নাম পুরোপুরি এড়িয়ে সরাসরি Redmi Note 17 ব্র্যান্ডিং ব্যবহার করতে পারে। গত বছর Xiaomi 16 নামের পরিবর্তে নতুন ফ্ল্যাগশিপ ফোনের নামকর Xiaomi 17 করেছিল তারা।

Redmi Note 17 সিরিজে থাকতে পারে 10,000mAh+ ব্যাটারি

টিপস্টার যোগেশ ব্রার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে রেডমি নোট 17 লাইনআপের ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস করেছেন। তাঁর দাবি, আসন্ন ফোনগুলোর চীনা সংস্করণে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি ব্যবহার হতে পারে। অর্থাৎ, এটি রেডমি নোট সিরিজের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড হবে।

পোস্ট থেকে আরও জানা গিয়েছে, Redmi Note 17 সিরিজের আর্ন্তজাতিক বাজারে আসা মডেলগুলোতে 8,000mAh থেকে 9,00mAh ব্যাটারি থাকতে পারে। এটি চীনা ভার্সনের থেকে কম হলেও, বর্তমান প্রজন্মের তুলনায় বড় আপগ্রেড হবে। কারণ চাইনিজ মার্কেটে বিক্রিত Redmi Note 15 Pro-তে 7,000mAh ব্যাটারি আছে, যেখানে একই ফোনের ভারতীয় মডেলে 6,500mAh ব্যাটারি বর্তমান।

মেমরি চিপের মূল্যবৃদ্ধির সাথে সাথে ফোন কেনার খরচ বাড়ছে। তবে ক্যামেরা, প্রসেসর, বা অন্যান্য হার্ডওয়্যার ডাউনগ্রেড হলেও, ব্যাটারির ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এখন ব্যাটারি লাইফকে প্রাইমারি সেলিং পয়েন্ট হিসেবে তুলে ধরছে নির্মাতারা।

Realme, Vivo, ও OnePlus-এর মতো ব্র্যান্ড ইতিমধ্যেই 8,000mAh+ ব্যাটারি দিয়ে ফোন বাজারে এনেছে। এবার সেই তালিকায় রেডমির নাম যুক্ত হচ্ছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2026 সালেও Redmi Note 17 সিরিজ লঞ্চের সময়সূচীতে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এটি আগের প্রজন্মের ধারা অনুসরণ করে আগামী সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করতে পারে।

প্রসঙ্গত, Redmi Note 17 সিরিজ ভারতে আসতে অনেক সময় বাকি থাকলেও, Redmi Turbo 5 জুনেই দেশের বাজারে লঞ্চ হচ্ছে। বর্তমানে এ দেশে রেডমির এমন কোনও ফোন নেই, যা পারফরম্যান্স ও স্পিডকে কেন্দ্র করে তৈরি। Redmi Turbo 5 সেই শূন্যস্থান পূরণ করবে৷ এটি ভারতে জুন 16 লঞ্চ হতে পারে। রিপোর্ট বলছে, একই দিনে বাজেট ফ্রেন্ডলি Redmi 17 5G মডেলের এন্ট্রি ঘটতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Nvidia GeForce Now: এবার সাধারণ PC, ফোন বা টিভিতেই খেলা যাবে হাই-এন্ড গেম, ভারতে চালু হল নতুন পরিষেবা
  2. Redmi Note 17 সিরিজ 9,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  3. OnePlus আমেরিকা ও ইউরোপে ব্যবসা গোটাচ্ছে, ভারতের কী হবে? প্রকাশ্যে বড় আপডেট
  4. 5,000 টাকা ছাড়ে Nothing Phone 4b-র সেল শুরু, অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন
  5. 13 বছরে সর্বনিম্ন স্মার্টফোন বিক্রি, দাম বাড়তেই মুখ ফেরাচ্ছে ক্রেতারা, মন্দার বাজারেও উজ্জ্বল Samsung
  6. StepX Neo: বিশ্বের প্রথম এজেন্টিক AI ফোন প্রকাশ হল, স্মার্টফোনের ভবিষ্যত এটাই?
  7. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  8. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  9. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  10. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »