Mi Super Sale: সস্তা হল একগুচ্ছ Xiaomi ফোন

শুক্রবার পর্যন্ত Amazon এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A আর Redmi Y2।

Mi Super Sale: সস্তা হল একগুচ্ছ Xiaomi ফোন

Mi Super Sale: সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi 6 Pro, Redmi Note 5 Pro সহ একাধিক স্মার্টফোন

হাইলাইট
  • 31 মে পর্যন্ত এই চলবে Mi Super Sale
  • এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় দিচ্ছে Xiaomi
  • সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A
বিজ্ঞাপন

ভারতে একগুচ্ছ Redmi ফোনের দাম কমালো Xiaomi। 31 মে পর্যন্ত এই সেল চলবে। Mi Super Sale এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A, Redmi Y2 আর Redmi 6 Pro। Mi.com থেকে এই সেল শুরু হলেও Amazon.in থেকে একই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Amazon থেকে এই ফোন কিনলে থাকছে Amazon Pay ক্যাশব্যাক আর এক্সচেঞ্জ অফার।

শুক্রবার পর্যন্ত Amazon এ সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Redmi Note 5 Pro, Redmi 6, Redmi 6A আর Redmi Y2। Amazon.in ওয়েবসাইটে এই সেলের নাম Mi Days অন্যদিকে Mi.com ওয়েবসাইটে এই সেলের নাম Mi Super Sale.

10,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 5 Pro। এই দামে পাওয়া যাবে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 6GB RAM+64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। 13,999  টাকা থেকে কমে 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Note 6 Pro। সাথে এক্সচেঞ্জে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Mi Super sale Mi Super Sale

Mi Super Sale এ ডিসকাউন্ট থাকলেও এক্সচেঞ্জ অফার থাকছে না

8,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 6 Pro। 7,499 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 6। অন্যদিকে Redmi 6A ফোনের দাম কমে হয়েছে 6,499 টাকা। এছাড়াও 9,999 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Y2 ফোনের 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্ট।

এছাড়াও Mi A2 ফোনে 2,000 টাকা ও Poco F1 ফোনে 5,000 টাকা ছাড় দিচ্ছে Xiaomi।  

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  2. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  3. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  4. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
  5. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  6. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  7. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  8. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  9. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  10. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »