4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা
Redmi Note 7 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
অনেক দিন ধরেই টিজার প্রকাশ করে চলছিল বাজার গরম করার কাজ। অবশেষে ভারতের লঞ্চ হল Redmi Note 7 Pro। বৃহস্পতিবার নতুন দিল্লিতে এক ইভেন্টে 2019 সালের সব থেকে বেশি চর্চিত ফোনটি লঞ্চ করল Xiaomi। একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7। Redmi Note 7 Pro তে রয়েছে Redmi Note 7 এর থেকে ভালো ক্যামেরা, চিপসেট বেশি RAM ও স্টোরেজ।
Redmi Note 7 Pro এর দাম ও লঞ্চ অফার
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা। 13 মার্চ ভারতে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Mi.com আর Flipkart থেকে এই ফোন কেনা যাবে। তিনটি আলাদা রঙের পাওয়া যাবে Redmi Note 7 Pro।
লঞ্চ অফারে Airtel গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা ও অতিরিক্ত ডেটা।
একই ইভেন্টে ভারতে লঞ্চ হয়েছে Redmi Note 7। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে।
![]()
Redmi Note 7 Pro স্পেসিফিকেশন
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Air Set to Launch in India on December 10; Closed Beta Testing to Begin Later This Month
WhatsApp Rolls Out Recent Media Suggestions Feature for Android and iOS Users: Report