48MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Redmi Note 7S

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মে 2019 13:17 IST
হাইলাইট
  • ভারতে আসছে Redmi Note 7S
  • এই ফোনের প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • 20 মে ভারতে এই ফোন লঞ্চ করবে Xiaomi

20 মে ভারতে আসছে Redmi Note 7S

Photo Credit: Twitter/ Manu Kumar Jain

ভারতে আসছে Redmi Note 7S। 20 মে ভারতে এই ফোন লঞ্চ করবে Xiaomi। Redmi Note 7S এর প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 Pro  ফোনেও 48 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 7 Pro ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় ছিল  Sony IMX586। অন্যদিকে ভারতে Redmi Note 7 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। তাই Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর মধ্যে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S।

সম্প্রতি ট্যুইটারে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন পরবর্তী Xiaomi ফনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। নতুন এক পোস্টে তিনি জানিয়েছেন 20 মে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S। পোস্ট থেকে জানা গিয়েছে ভারতে Redmi Note 7S ফোনে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Redmi Note 7S ছাড়াও ট্রিপল ক্যামেরার একটি স্মার্টফোন তৈরী করছে Xiaomi। এই ফোনে Snapdragon 730 চিপসেট থাকবে। অন্যদিকে Redmi Note 7S ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও কোন সেন্সার ব্যবহার হয়েছে তা জানা যায়নি।

জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ভারতে Redmi Note 7 ফোনে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও চিনে এই ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। অনেকেই বলছেন এই ফোনের নাম বদলে ভারতে আসতে চলেছে Redmi Note 7S। চিনে Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। এই ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে Samsung সেন্সার।

ইতিমধ্যেই ভারতে 20  লক্ষের বেশি Redmi Note 7 আর Redmi Note 7 Pro বিক্রি করেছে Xiaomi। এই সিরিজে নতুন ফোন নিসন্দেহে ভারতে আরও জনপ্রিয় করবে  Redmi Note 7 সিরিজকে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi Note 7S, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  2. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  3. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  4. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  5. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  6. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  7. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  8. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  9. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  10. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.