আজ Redmi Note 7S লঞ্চ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 মে 2019 10:45 IST
হাইলাইট
  • 7S। Redmi Note 7S এর প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • কম আলোতে ভালো ছবি তুলতে পারবে এই স্মার্টফোন
  • Redmi Note 7S ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

সোমবার দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Redmi Note 7S

সপ্তাহের প্রথম দিন ভারতে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi। সোমবার ভারতে লঞ্চ হবে Redmi Note 7S।  Redmi Note 7S এর প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 7 Pro  ফোনেও 48 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 7 Pro ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় ছিল  Sony IMX586। অন্যদিকে ভারতে Redmi Note 7 ফোনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। তাই Redmi Note 7 আর Redmi Note 7 Pro এর মধ্যে ভারতে লঞ্চ হবে Redmi Note 7S। শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Redmi Note 7S লঞ্চ সরাসরি দেখুন এখানে

Redmi Note 7S লঞ্চের জন্য কোন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেনি Xiaomi। Mi.com ওয়েবসাইটে Redmi Note 7S লঞ্চ সরাসরি দেখানো হবে। সোমবার দুপুর 12 টায় লঞ্চ হবে এই স্মার্টফোন।

চিনের Redmi Note 7 ফোন ভারতে Redmi Note 7S নামে লঞ্চ হতে চলেছে 

জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। ভারতে Redmi Note 7 ফোনে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও চিনে Redmi Note 7 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। সেই ফোনের নাম বদলে ভারতে আসছে Redmi Note 7S। চিনে Redmi Note 7 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট। এই ফোনের 48 মেগাপিক্সেল ক্যামেরায় রয়েছে Samsung সেন্সার।

চিনে Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Redmi Note 7S ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
ফটো: Twitter/ Manu Kumar Jain

চিনে Redmi Note 7 ফোনের প্রদঝান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় রয়েছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।

Advertisement

কানেক্টিভিটির জন্য চিনা Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.