Redmi Note 8 Pro আর Redmi Note 8 লঞ্চ করে ধামাকা দিল Xiaomi: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

অবশেষে লঞ্চ হল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। বৃহস্পতিবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আপাতত চিনে এই ফোন পাওয়া যাবে।

Redmi Note 8 Pro আর Redmi Note 8 লঞ্চ করে ধামাকা দিল Xiaomi: দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Redmi Note 8 Pro ফোনে থাকছে 64MP রিয়ার ক্যামেরা

হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে থাকছে 64MP ক্যামেরা
  • Redmi Note 8 ফোনে থাকছে 48MP ক্যামেরা
  • দুই ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi
বিজ্ঞাপন

অবশেষে লঞ্চ হল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। বৃহস্পতিবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি করে ক্যামেরা থাকছে। তবে Redmi Note 8 Pro ফোনে Redmi Note 8 এর থেকে সম্পূর্ণ আলাদা ডিজাইন ব্যবহার করেছে Xiaomi। Redmi Note 8 Pro ফোনে থাকছে 64MP প্রাইমারি সেন্সর আর Redmi Note 8 ফোনের ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সর। Redmi Note 8 Pro ফোনের ভিতরে 4,500 mAh ব্যাটারি আর MediaTek Helio G90T চিপসেট থাকবে। সম্প্রতি গেমিং স্মার্টফোনের জন্য এই চিপসেট লঞ্চ হয়েছিল। অন্যদিকে redmi Note 8 ফোনে থাকবে 4,000 mAh ব্যটারি আর Snapdragon 665 চিপসেট। সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi Mi A3 আর Realme 5  ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে।

Redmi Note 8 আর Redmi Note 8 Pro এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8 এর দাম 999 ইউয়ান (প্রায় 10,000 টাকা)। 6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। আর 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 1,399 ইউয়ান (প্রায়  14,000 টাকা) খরচ হবে।

6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 1,399 ইউয়ান (প্রায় 14,000 টাকা)। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 1,599 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। আর 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 1,799 ইউয়ান (প্রায়  18,000 টাকা) খরচ হবে। 

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ থ্রি ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6 RAM+64GB স্টোরেজ, 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+128GB  স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।

redmi

Redmi Note 8 Pro ফোনের প্রধান আকর্ষন 64মেগাপিক্সেল ক্যামেরা
ছবি: Weibo / Xiaomi

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। TikTok এর সাথে হাত মিলিয়ে চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। 

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে NFC, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজে  পাওয়া যাবে Redmi Note 8। 

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জলের ছিঁটে লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

সম্পর্কিত খবর

#সর্বশেষ খবর
  1. 7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  2. 144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে
  3. 6,200 টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে শুরু হল Vivo V70, V70 Elite-এর সেল, 50MP সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার্স
  4. Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে
  5. Realme GT 9 Pro: DSLR-কে টেক্কা দিতে প্রথমবার ডুয়াল 200MP ক্যামেরার ফোন আনছে রিয়েলমি
  6. Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড
  7. Samsung Galaxy S26 ও Galaxy S26+ বিশ্বের প্রথম 2nm প্রসেসর ও প্রাইভেসি ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ হল
  8. Samsung Galaxy S26 Ultra ঝড় তুলে DSLR-এর মতো ক্যামেরা ও সেরা ফিচার্স নিয়ে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা ও অফলাইন ডাউনলোডের সুবিধা আনল
  10. 2,000 টাকা ছাড়ে Infinix Note Edge 5G ফোনের সেল শুরু হল, 6,500mAh ব্যাটারি, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »