আজ কখন বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? ফ্ল্যাশ সেলের খুঁটিনাটি

Redmi Note 8 Pro তে রয়েছে MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

আজ কখন বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? ফ্ল্যাশ সেলের খুঁটিনাটি

Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে

হাইলাইট
  • চারটি রঙে পাওয়া যাবে Redmi Note 8 Pro
  • এই ফোনে রয়েছে MediaTek Helio G90T চিপসেট
  • ফোনের পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
বিজ্ঞাপন

বুধবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 8 Pro। আজ দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশ সেল। অক্টোবর মাসে Redmi Note 8 ফোনের সাথে Redmi Note 8 Pro লঞ্চ করেছিল Xiaomi। Redmi Note 8 Pro তে রয়েছে MediaTek Helio G90T চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি।

Redmi Note 8 Pro এর দাম

Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম  15,999 টাকা। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।

আজ দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

ভেরিয়েন্ট  দাম (টাকা)
Redmi Note 8 Pro 6GB+64GB 14,999
Redmi Note 8 Pro 6GB+128GB 15,999
Redmi Note 8 Pro 8GB+128GB 17,999

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

আরও পড়ুন:

Redmi Note 8 Pro রিভিউ

Redmi Note 8 রিভিউ

Realme 5s রিভিউ

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভুল করে পছন্দের ছবি ডিলিট? চিন্তা নেই, Android ফোনের এই ট্রিকস জানলে ফিরে পাবেন সহজেই
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »