অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের এক মাসের মধ্যে 10 লক্ষের বেশি এই দুই স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi।
Redmi Note 8 Pro আর Redmi Note 8 ফোনের পিছনে চারটি করে ক্যামেরা রয়েছে
অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। লঞ্চের এক মাসের মধ্যে 10 লক্ষের বেশি এই দুই স্মার্টফোন বিক্রি করেছে Xiaomi। Redmi Note সিরিজের ফোনগুলি বরাবরই ভারতে বেশ জনপ্রিয়। 21 অক্টোবর থেকে ভারতে বিক্রি শুরু হয়েছিল এই দুই মিডরেঞ্জ স্মার্টফোন।
এক মাসে দশ লক্ষ Redmi Note 8 আর Redmi Note 8 Pro বিক্রি হয়েছে
সম্প্রতি ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে Redmi Note 8 আর Redmi Note 8 Pro ফোনের সাফল্যের খবর সামনে এনেছেন। মঙ্গলবার দুপুরে ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Redmi Note 8। অন্যদিকে বুধবার ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 8 Pro।
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
9,999 টাকা থেকে Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে
ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।
আরও পড়ুন:
Mi Super Sale: 4,000 টাকা পর্যন্ত সস্তা হল একাধিক জনপ্রিয় Xiaomi স্মার্টফোন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
YouTube’s Likeness Detection Tool Is Now Available to All Adult Creators
Vi Postpaid Users in India Can Choose New International Roaming Plans From Rs 649
Red Magic 11S Pro, Red Magic 11S Pro+ Launched With Snapdragon 8 Elite Gen 5 Leading Edition SoC: Price, Specifications