আজ পাওয়া যাবে Redmi Note 8, কখন শুরু সেল?

Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এই ফোনে রয়েছে Snapdragon 665 চিপসেট, ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।

আজ পাওয়া যাবে Redmi Note 8, কখন শুরু সেল?

Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • 9,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে
  • ফোনের ভিতরে 4,000 mAh ব্যাটারি থাকবে
বিজ্ঞাপন

অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। মঙ্গলবার Amazon.in, Mi.com আর Mi Home থেকে পাওয়া যাবে Redmi Note 8। এই ফোনে রয়েছে Snapdragon 665 চিপসেট, ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 8। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

Redmi Note 8 এর দাম

Redmi Note 8 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 কিনতে 12,999 টাকা খরচ হবে।

মঙ্গলবার দুপুর 12 টায় Amazon.in, Mi.com আর Mi Home থেকে Redmi Note 8 ফ্ল্যাশ সেল শুরু হবে।

Redmi Note 8 স্পেসিফিকেশন

Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

আরও পড়ুন:

Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

ট্রিপল রিয়ার ক্যামেরা সহ এসে গেল Vivo Y19, লঞ্চ অফারে কী সুবিধা পাওয়া যাবে?

চলতি সপ্তাহে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ আসছে Realme X2 Pro: এক নজরে সব তথ্য

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »