এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 অক্টোবর 2019 17:09 IST
হাইলাইট
  • এছাড়াও Redmi Note 8T ফোনে থাকবে NFC সাপোর্ট
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
  • Redmi Note 8T ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে

Redmi Note 8T ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Photo Credit: Twitter/ Sudhanshu Ambhore

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। এবার নতুন ভেরিয়েন্টে এই সিরিজের ফোন সামনে এল। সম্প্রতি ইন্টারনেটে Redmi Note 8T ফোনের ছবি সামনে এল। এছাড়াও Redmi Note 8T ফোনে কোন চিপসেট জানা গিয়েছে। এই ফোনের ভিতরে Qualcomm Snapdragon 730G চিপসেট থাকতে ব্যবহার করেছে Xiaomi। এছাড়াও Redmi Note 8T ফোনে থাকবে NFC সাপোর্ট।

সম্প্রতি সুধাংশু আমভোরে Redmi Note 8T ফোনের ছবি প্রকাশ করেছেন। এছাড়াও সামনে এসেছে Redmi Note 8T ফোনের দাম। Redmi Note 8 ফোনের খুব কাছে এই ফোনের দাম হবে। ডিজাইনের দিক থেকেও Redmi Note 8T আর Redmi Note 8 ফোনে অনেক সামঞ্জস্য রয়েছে। বাইরে থেকে দেখে এক ঝলকে এই দুই ফোনের তফাৎ খুঁজে পাওয়া কঠিন।

তবে শুধু ডিজাইন না স্পেসিফিকেশনেও এই দুই ফোনে একাধিক মিল থাকছে। তবে Redmi Note 8T ফোনে থাকছে NFC সাপোর্ট।

আবার কবে পাওয়া যাবে Redmi Note 8 Pro আর Redmi Note 8? জানিয়ে দিল Xiaomi

গত মাসে এক রিপোর্টে জানা গিয়েছিল Redmi Note 8T ফোনে Snapdragon 730G চিপসেট থাকবে। যদিও এই ফোন সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আসেনি।

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro আর Redmi Note 8।  25 অক্টোবর ফ্ল্যাশ সেলে এই দুই ফোন পাওয়া যাবে। Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

সস্তা হল Oppo A5 2020, নতুন দাম দেখে নিন

ছবি তোলার জন্য Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 48 MP প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা।

Advertisement

Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। ধুলো ও জল লাগলে Redmi Note 8 ফোনে কোন ক্ষতি হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.