আবার কবে পাওয়া যাবে Redmi Note 9 Pro? জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 মে 2020 10:46 IST

Redmi Note 9 Pro

26 মে দুপুর 12 টায় আবার পাওয়া যাবে Redmi Note 9 Pro। Amazon.in ও Mi.com থেকে এই ফোন পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র গ্রিন জোন, অরেঞ্জ জোনে ও রেজ জোনে ডেলিভারি হবে। কনটেনমেন্ট জোনে সব ধরনের ই-কমার্স ডেলিভারি বন্ধ রয়েছে।

4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Amazon.in ও Mi.com থেকে এই ফোন কেনা যাবে।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi Note 9 Pro
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.