Redmi Turbo 5 গত জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 Indian varaint is confirmed to support 100W wired fast charging
Redmi Turbo 5 জুন 16 ভারতে লঞ্চ হওয়ার কথা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। আর আজ হাই-পারফরম্যান্স স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা এবং চার্জিং ডিটেলস প্রকাশ্যে এসেছে। রেডমি জানিয়েছে, তাদের আসন্ন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার হয়েছে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্টের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। হ্যান্ডসেটের সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।
Redmi Turbo 5 মডেলের ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ হয়নি। তবে এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসে 1.5K রেজোলিউশনের ফ্লুইড ডিসপ্লে থাকবে। অ্যামাজনে যে মাইক্রোসাইট তৈরি হয়েছে, সেখানে চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন থাকার ইঙ্গিত করা হয়েছে। ডিসপ্লে, চার্জিং, ফ্রন্ট-রিয়ার ক্যামেরা সেই কথাই বলছে।
প্রসঙ্গত, রেডমি টার্বো 5 গত জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছে। এতে Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও ব্যতীক্রম ঘটছে না। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম ও UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। আবার র্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
জানিয়ে রাখি, Redmi Turbo 5 চাইনিজ ভার্সনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন পাওয়া যায়৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
রেডমির এই ফোনে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে, যা 27W রিভার্স চার্জিং অফার করে। এছাড়াও, এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন, IP68 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, মেটাল ফ্রেম, ডুয়াল স্টেরিও স্পিকার, ও X-Axis লিনিয়ার মোটর ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Apple Leadership Shakeup on Tim Cook's Last Day: Phil Schiller Steps Down, Eddy Cue Gets App Store Back
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know