Redmi Turbo 5 দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ভারতে আসছে, 100W ফাস্ট চার্জিং ও 50MP OIS ক্যামেরা কনফার্মড

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুন 2026 17:50 IST
হাইলাইট
  • Redmi Turbo 5-এর ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে
  • ফোনটি 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সঙ্গে আসছে
  • Redmi Turbo 5 চলবে Dimensity 8500 Ultra প্রসেসরে

Redmi Turbo 5 Indian varaint is confirmed to support 100W wired fast charging

Photo Credit: Redmi

Redmi Turbo 5 জুন 16 ভারতে লঞ্চ হওয়ার কথা গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে। আর আজ হাই-পারফরম্যান্স স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা এবং চার্জিং ডিটেলস প্রকাশ্যে এসেছে। রেডমি জানিয়েছে, তাদের আসন্ন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার হয়েছে। মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্টের সঙ্গে একটি 50 মেগাপিক্সেল সেন্সর থাকবে। প্রাইমারি ক্যামেরাকে যোগ্য সঙ্গত দেবে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। হ্যান্ডসেটের সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে।

Redmi Turbo 5 ভারতে 100W ফাস্ট চার্জিং-সহ আসছে

Redmi Turbo 5 মডেলের ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ হয়নি। তবে এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসে 1.5K রেজোলিউশনের ফ্লুইড ডিসপ্লে থাকবে। অ্যামাজনে যে মাইক্রোসাইট তৈরি হয়েছে, সেখানে চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন থাকার ইঙ্গিত করা হয়েছে। ডিসপ্লে, চার্জিং, ফ্রন্ট-রিয়ার ক্যামেরা সেই কথাই বলছে।

প্রসঙ্গত, রেডমি টার্বো 5 গত জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছে। এতে Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও ব্যতীক্রম ঘটছে না। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। আবার র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

জানিয়ে রাখি, Redmi Turbo 5 চাইনিজ ভার্সনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন পাওয়া যায়৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

রেডমির এই ফোনে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে, যা 27W রিভার্স চার্জিং অফার করে। এছাড়াও, এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন, IP68 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, মেটাল ফ্রেম, ডুয়াল স্টেরিও স্পিকার, ও X-Axis লিনিয়ার মোটর ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S সিরিজ ছয় বছর পর দেশে ফিরছে, লঞ্চের আগেই ফাঁস ছবি, থাকবে প্রিমিয়াম ক্যামেরা
  2. আজ অনুষ্ঠিত হচ্ছে Samsung Galaxy Unpacked, কী কী নতুন ফোন ও স্মার্ট ডিভাইস লঞ্চ হবে জেনে নিন
  3. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  4. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  5. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  6. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  7. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  8. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  9. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  10. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.