2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 জুন 2026 22:11 IST
হাইলাইট
  • Redmi Turbo 5 সেলের প্রথম দিন 2,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • ফোনটি হাই-পারফরম্যান্স Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত
  • Redmi Turbo 5 তিনটি কালার অপশনে উপলব্ধ

Redmi Turbo 5 is powered by a MediaTek Dimensity 8500 Ultra chipset

Photo Credit: Redmi

Redmi Turbo 5 এই মঙ্গলবার (জুন 16) ভারতে লঞ্চ হয়েছিল। লঞ্চের তিন দিন পর আজ (জুন 19) নতুন ফোনটির বিক্রি শুরু হয়েছে। স্পেশাল অফারে রেডমির নতুন মডেল 35,999 টাকায় কেনার সুবর্ণ সুযোগ পাওয়া যাচ্ছে। এই বাজেটে Redmi Turbo 5 সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনগুলোর মধ্যে একটি। এতে হাই-পারফরম্যান্স Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এটি  100W ফাস্ট চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচাসের সঙ্গে এসেছে। চলুন ভারতে রেডমি টার্বো সিরিজের প্রথম মডেলের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi Turbo 5 দাম ও সেল অফার

Redmi Turbo 5 ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 40,999 টাকা। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে ফোনের দুই স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 35,999 টাকা এবং 38,999 টাকায় নেমে আসবে। 

রেডমির নতুন স্মার্টফোন Amazon, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং কোম্পানির রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। এটি নয় মাসের নো কস্ট EMI অফারে কেনার সুবিধা মিলবে। ডিভাইসটি নাইট্রো ব্লু, টার্বো হোয়াইট, ও অ্যাসফল্ট ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে।
 
এতদিন ধরে ভারতের বাজারে রেডমির ঝুলিতে এমন এমন কোনও স্মার্টফোন ছিল না, যা পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। Redmi Turbo 5 সেই শূন্যস্থান পূরণ করতে এসেছে৷ ফোনের প্রসেসর AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এতে শক্তিশালী 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে৷ যার সঙ্গে 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে। 

রেডমি টার্বো 5-এর সামনে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল) অফার করে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য, স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে IP66, IP68, IP69, ও IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী আছে৷ 

রেডমির লেটেস্ট ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ডিভাইসে HyperOS 3  প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  2. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  3. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  4. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  5. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  6. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  7. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
  8. বর্ষায় AC চালানোর সময় এই 5 ভুল বাড়ায় বিদ্যুতের বিল, ঘর ঠান্ডার বদলে কমে কুলিং
  9. Google Pay অ্যাপে যুক্ত হল AI চ্যাটবট ফিচার, কোথায় কত খরচ হয়েছে জানতে আর লেনদেন ঘাটতে হবে না
  10. Realme 16x 5G ভারতে 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 50MP ক্যামেরার সঙ্গে আসছে, ফাঁস একাধিক তথ্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.