Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 জুন 2026 16:17 IST
হাইলাইট
  • Redmi Turbo 5 একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন
  • এটি ভারতে লঞ্চ হতে চলা প্রথম Redmi Turbo সিরিজের মডেল
  • Redmi Turbo 5 রান করবে Dimensity 8500 Ultra প্রসেসরে

Redmi Turbo 5 is powered by the MediaTek Dimensity 8500 Ultra chipset

Photo Credit: Redmi

Redmi Turbo 5 এই মাসের (জুন) মাঝামাঝি সময়ে ভারতে আসছে। সংস্থা আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। রেডমির নয়া হাই-পারফরম্যান্স ফোন দেশের বাজারে জুন 16 লঞ্চ হচ্ছে। চলতি সপ্তাহে ফাঁস হওয়া একটি টিজার পোস্টে লঞ্চের তারিখ হিসেবে একই দিন উল্লেখ করা ছিল। কোম্পানি আসন্ন Redmi Turbo 5-কে এখনও পর্যন্ত ভারতে তাদের সবচেয়ে দ্রুতগতির মোবাইল ফোন হিসেবে মার্কেটিং করছে। রেডমির মূলত পাওয়ার ইউজার, গেমার, এবং এমন ক্রেতাদের টার্গেট করছে, যারা বেশি টাকা ব্যয় না করে প্রিমিয়াম ফোনের মতো ফ্ল্যাগশিপ পারফরম্যান্স চান।

Redmi Turbo 5 ভারতে জুন 16 লঞ্চ হচ্ছে

Redmi Turbo ব্র্যান্ডেড ফোন প্রথমবার ভারতে পাওয়া যাবে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। সেখানে একটি মাইক্রোসাইট অনেকদিন ধরেই লাইভ আছে। ফোনটি সাদা, কালো, ও সবুজ রঙের বিকল্পে কেনা যাবে। Redmi Turbo 5 গত জানুয়ারি মাসে চীনে রিলিজ হয়েছিল। ডিভাইসটি চাইনিজ মডেলের মতো একই হার্ডওয়্যার এবং ডিজাইনের সঙ্গে ভারতে আসছে।

Redmi Turbo 5 স্পেসিফিকেশন, ফিচার্স

চাইনিজ মার্কেটে উপলব্ধ রেডমি টার্বো 5-এ 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল), ডলবি ভিশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,840 হার্টজ PWM ডিমিং, HDR10+, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

অ্যামোজনের লিস্টিং অনুসারে, রেডমির নতুন ফোন MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরে চলবে। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র‍্যাম ও UFS 4.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি IP68 ও IP69K স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করবে।

Redmi Turbo 5 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

রেডমির নতুন ডিভাইসে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকছে। অর্থাৎ এটি লঞ্চ হওয়ার পর রেডমির সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোনে পরিণত হবে। ব্যাটারির সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে বলে আশা করা হচ্ছে। সফটওয়্যারের দিক থেকে ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  2. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  3. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  4. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  5. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  6. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  7. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  8. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  9. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  10. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.