Xiaomi জুনে Redmi Turbo 5 ফোনের সঙ্গে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চের ঘোষণা করতে পারে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 series was launched in China in January this year
Xiaomi-এর ভারতীয় শাখা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, Redmi Turbo 5 শীঘ্রই এ দেশে লঞ্চ হবে। Redmi Turbo সিরিজ মূলত চাইনিজ মার্কেটে সীমাবদ্ধ থাকে। কিন্তু রেডমি প্রথমবার টার্বো ব্র্যান্ডিংয়ের সঙ্গে কোনও ফোন ভারতে আনতে চলেছে। সংস্থার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই এখন Redmi Turbo 5 মডেলের ভারতীয় লঞ্চ টাইমলাইন ফাঁস হয়েছে। সূত্রের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ডিভাইসটির ভারতীয় ভার্সনে চীনে লঞ্চ করা মডেলের স্পেসিফিকেশন বজায় রাখা হবে। অর্থাৎ, চাইনিজ ভ্যারিয়েন্টের মতো একই ফিচার্স, পারফরম্যান্স, ও ডিজাইন থাকবে। রেডমি এমনিতেও আগে টিজার প্রকাশ করে ইঙ্গিত দিয়েছে, এটি কর্মদক্ষতা ও গতিতে দক্ষতার পরিচয় দেবে।
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন, Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। তিনি আরও বলেছেন যে, চীনের বাজারে বিক্রিত মডেলটি একই স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে আসবে। কোম্পানি স্মার্টফোনটির সঙ্গে বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চের ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, Redmi Turbo 5 এবং Turbo 5 Max গত জানুয়ারিতে চীনে লঞ্চ হয়েছিল। ফোনগুলির মুখ্য আকর্ষণ ছিল পাওয়ারফুল ব্যাটারি, ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স, ও সুপারফাস্ট চার্জিং।
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি টার্বো 5 চীনা ভার্সনে অত্যাধুনিক 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করেছে শাওমি। এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,560mAh ব্যাটারি, যার সঙ্গে 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ফোনটি IP68 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
Redmi Turbo 5-এর সামনে 6.59 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন,এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
পিছনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য স্মার্টফোনের সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা 60fps-এ FHD ভিডিও শুট করতে পারে। চীনে স্মার্টফোনটির দাম 2,299 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা বর্তমানে ভারতীয় মুদ্রায় প্রায় 32,400 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Tab S12 Ultra, Galaxy Tab S12+ Launched With MediaTek Dimensity 9500 SoC: Price, Specifications