Redmi Turbo 5: এই দামে এত ফিচার্স! রেডমির নতুন স্মার্টফোনের লঞ্চে বাজার তোলপাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 16 জুন 2026 13:24 IST
হাইলাইট
  • Redmi Turbo 5 বড় 7,560mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং-সহ এসেছে
  • এটি পাওয়ারফুল MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত
  • Redmi Turbo 5-এর সামনে 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে আছে

Redmi Turbo 5 is powered by a MediaTek Dimensity 8500 Ultra chipset

Photo Credit: Redmi

Redmi Turbo 5 আজ (জুন 16) ভারতে লঞ্চ হয়েছে। রেডমির নতুন ফোন বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচার্স নিয়ে বাজারে এসেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি প্রথমবার Redmi Turbo ব্র্যান্ডিংয়ের অধীনে কোনও হ্যান্ডসেট এ দেশে এনেছে। বর্তমানে রেডমির প্রোডাক্ট লাইনআপে এমন কোনও স্মার্টফোন নেই, যা পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। Redmi Turbo 5 সেই শূন্যস্থান পূরণ করবে। এটি Dimensity 8000 সিরিজের হাই-পারফরম্যান্স প্রসেসর, 100W ফাস্ট চার্জিং, 3D আইসলুপ কুলিং সিস্টেম, এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে। নতুন ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ও পিক্সেল ম্যাট্রিক্স ফিচারও আছে।

Redmi Turbo 5 দাম

Redmi Turbo 5 মডেলের দাম ভারতে 37,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ বেস ভার্সনে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে৷ 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে৷ তবে ক্রেতারা SBI, ICICI, ও Axis ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে৷ ফলে দাম যথাক্রমে 35,999 টাকা ও 38,999 টাকায় নেমে আসবে৷

রেডমির নতুন স্মার্টফোনের বিক্রি জুন 19 (শুক্রবার) Amazon, শাওমির ওয়েবসাইট, ও কোম্পানির রিটেল স্টোরে শুরু হবে। এটি নয় মাস নো কস্ট EMI অফারেও কেনা যাবে। ডিভাইসটি নাইট্রো ব্লু, টার্বো হোয়াইট, ও অ্যাসফল্ট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Redmi Turbo 5 ফিচার্স, স্পেসিফিকেশন

রেডমি টার্বো 5 মডেলের সামনে 6.59 ইঞ্চির 12-বিট অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল) অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার দেওয়া হয়েছে।

Redmi Turbo 5 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ডিভাইসের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল (1/1.95 ইঞ্চি) প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

রেডমির নতুন স্মার্টফোনে MediaTek-এর Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে। চিপটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.3 মিলিয়নের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ফোনটি IP66, IP68, IP69, ও IP69K স্তরের ওয়াটার এবং ডাস্ট প্রোটেকশন রেটিং অফার করে।

Redmi Turbo 5 শক্তিশালী 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি পেয়েছে। ব্যাটারির সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে। সফটওয়্যারের দিক থেকে ফোনে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.