Redmi Turbo 5 ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, থাকবে বিশাল ব্যাটারি ও দমদার স্পিড

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 মে 2026 12:30 IST
হাইলাইট
  • Redmi Turbo 5 ফোনের দাম ভারতে 40,000 টাকার নিচে থাকবে
  • ফোনটি MediaTek Dimensity 8500 Ultra প্রসেসরে চলবে
  • Redmi Turbo 5 জুনের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে

Redmi Turbo 5 Indian version may offer same specifications as the Chinese variant

Photo Credit: Redmi

Redmi Turbo 5 জুনের শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে। শাওমি এখনও এ দেশে লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, বিভিন্ন সূত্র থেকে তেমনটাই জানানো হচ্ছে। এখন রেডমির নতুন হাই-পারফরম্যান্স স্মার্টফোনের ভারতীয় প্রাইস রেঞ্জ প্রকাশ্যে এসেছে। Redmi Turbo সিরিজ এতদিন শুধুমাত্র চাইনিজ মার্কেটে পাওয়া যেত। নাম পাল্টে গ্লোবাল মার্কেটে এসেছে ঠিকই, কিন্তু সংস্থা প্রথমবার তাদের টার্বো ব্র্যান্ডিংযুক্ত ফোন ভারতে আনার ঘোষণা করেছে। Redmi Turbo 5 জানুয়ারি মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল। ডিভাইসটি চাইনিজ মডেলের মতো একই স্পেসিফিকেশন ও ডিজাইনের সঙ্গে ভারতে আসতে চলেছে।

Redmi Turbo 5 ফোনের ভারতীয় দাম ফাঁস 

টিপস্টার দেবায়ন রায়ের X পোস্ট থেকে জানা গিয়েছে, Redmi Turbo 5 জুনে ভারতে লঞ্চ হবে। তাঁর দাবি, এই ফোনের দাম 40,000 টাকার নিচে থাকবে। প্রসঙ্গত, টেক ব্লগার যোগেশ ব্রার প্রথম জানিয়েছিলেন, রেডমির নতুন ফোন জুনের শুরুতে ভারতে আসবে। স্পেসিফিকেশনের নিরিখে চাইনিজ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না।

Xiaomi ইতিমধ্যেই অফিসিয়াল টিজারে রেডমি টার্বো 5 মডেলের ডিজাইন প্রকাশ করেছে। ফোনটি কালো রঙের ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে। দু'টি ক্যামেরা সেন্সর প্যানেলের উপরের বাম কোণে অবস্থিত। এতে সংস্থার অন্যান্য স্মার্টফোনের মতো বাম দিকে রেডমির ব্র্যান্ডিং প্রিন্ট করা হয়েছে।

প্রসঙ্গত Redmi Turbo 5 চীনা ভ্যারিয়েন্টে 6.59 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল) রেজোলিউশন, 3,840 হার্টজ PWM ডিমিং, HDR10+, ডলবি ভিশন, HDR Vivid, এবং 3,500 নিট ব্রাইটনেস (সর্বোচ্চ) সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিরিটির জন্য স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফোনটি IP68 এবং IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।

রেডমি টার্বো 5-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (15 মিমি) আছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে একটি 20 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। এটি 60fps-এ FHD ভিডিও শুট করতে পারে।

রেডমির এই স্মার্টফোন ফ্ল্যাগশিপ স্তরের MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা পরিচালিত। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি, যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট পাওয়া যায়। ফোনটিতে সফটওয়্যারের দিক থেকে Android 16 OS ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  2. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  3. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  4. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  5. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  6. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  7. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  8. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  9. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
  10. Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.