কবে লঞ্চ হবে Redmi X?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 জানুয়ারী 2019 14:19 IST
হাইলাইট
  • 15 ফেব্রুয়ারি বাজারে আসছে Redmi X
  • থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা
  • Redmi Note 7 ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হবে নতুন Redmi X

15 ফেব্রুয়ারি বাজারে আসছে Redmi X

Photo Credit: Sina

15 ফেব্রুয়ারি বাজারে আসছে Redmi X। সম্প্রতি চীনের এক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারের ছবি ফাঁস হয়েছে। সেই পোস্টার থেকেই এই খবর জানা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশিত ছবিকেই কোম্পানির অফিসিয়াল পোস্টার বলে দাবি করা হয়েছে। তবে এই খবরের সত্যতা যাচাই করেনি Gadgets 360।

 

আরও পড়ুন: কাটছে ফল, ভাঙছে আখরোট: Redmi Note 7 দিয়ে আর কী করছে Xiaomi?

Advertisement

 

চীনের এক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Redmi Note 7 ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হবে নতুন Redmi X। প্রসঙ্গত জানুয়ারি মাসে চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। আপগ্রেড এর পর Redmi X ফোনে যোগ হতে চলেছে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

 

আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর কী হল?

 

Redmi Note 7 লঞ্চের আগে থেকেই ইন্টারনেটে Redmi X ফোন নিয়ে কানাঘুষা চলছে। Redmi Note 7 লঞ্চ ইভেন্টে Redmi Note 7 Pro ফোন লঞ্চের ইঙ্গিত দিয়েছিল Xiaomi। Redmi Note 7 Pro ফোনে থাকবে তুলনামূলক শক্তিশালী চিপসেট আর আলাদা ইমেজ সেন্সর। Redmi Note 7 ফোনে Samsung ISOCELL GM1 ইমেজ সেন্সর ব্যবহার হলেও Redmi Note 7 Pro ফোনে থাকবে Sony IMX586 সেনসর। প্রসঙ্গত এই দুটি ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Advertisement

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

 

এখনও চীনের বাইরে লঞ্চ হয়নি Redmi Note 7। গত সপ্তাহে ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে এই ফোনের ছবি প্রকাশ করলেও তা কবে ভারতে লঞ্চ হবে জানা যায়নি। আর তখনই চীনে নতুন Redmi X লঞ্চের তোড়জোড় করছে Xiaomi।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi X, Redmi Note 7, Redmi Note 7 Pro, Xiaomi, Redmi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.