সেলফি তোলার নেশা থাকলে আজই কিনুন এই Xiaomi স্মার্টফোন

শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে Redmi Y2। Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Smapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।

সেলফি তোলার নেশা থাকলে আজই কিনুন এই Xiaomi স্মার্টফোন

Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন ফোনের সেলফি ক্যামেরা

বিজ্ঞাপন

শুক্রবার বিক্রি হবে Xiaomi Redmi Y2। দুপুর 12টায় বিক্রি হবে সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2। সেলফি ক্যামেরার জন্য বিখ্যাত কোম্পানির Y সিরিজের ফোনগুলি। Redmi Y2 ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।

Redmi Y2 এর দাম

ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Redmi Y2।

Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »