সেলফি তোলার নেশা থাকলে শুক্রবার কিনে ফেলুন Xiaomi Redmi Y2

শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে Redmi Y2। Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Smapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।

সেলফি তোলার নেশা থাকলে শুক্রবার কিনে ফেলুন Xiaomi Redmi Y2
বিজ্ঞাপন

শুক্রবার ফ্ল্যাশ সেলে বিক্রি হবে Xiaomi Redmi Y2। আজ দুপুর 12টায় বিক্রি হবে সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2। শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে Redmi Y2। Redmi Y2 ফোনের প্রধান আকর্ষন 16MP সেলফি ক্যামেরা, Smapdragon 625 চিপসেট আর 3080 mAh ব্যাটারি।

Redmi Y2 এর দাম

ভারতে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Redmi Y2 এর দাম 9,999 টাকা। অন্যদিকে Redmi Y2 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। শুক্রবার দুপুর 12 টায় শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে কেনা যাবে এই সেলফি স্মার্টফোন।

Redmi Y2 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170 গ্রাম। Redmi Y2 তে চলবে লেটেস্ট Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI 9.5 ইন্টারফেস।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
  2. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  3. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  4. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  5. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  6. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  7. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  8. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  9. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  10. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »