ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Redmi Y3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জুন 2019 17:03 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওপেন সেলে কেনা যাবে Redmi Y3
  • এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি
  • Redmi Y3 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে

Redmi Y3 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Y3। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। এবার ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্ত হতে চলেছে এই ফোন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওপেন সেলে কেনা যাবে Redmi Y3। এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে চিনের কোম্পানিটি। এই ফোনের সেলফি ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান থাকছে। গ্রেডিয়েন্ড ডিজাইনের Redmi Y3 ফোনে থাকছে Snapdragon 632 চিপসেট।

Redmi Y3 এর দাম

3GB RAM আর 32GB  স্টোরেজে Redmi Y3 কিনতে 9,999 টাকা খরচ হবে। 4GB RAM আর 64GB স্টোরেজে Redmi Y3 কিনতে খরচ হবে 11,999 টাকা। একাধিক কালার অপশানে পাওয়া যাবে এই স্মার্টফোন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওপেন সেলে শুধুমাত্র Amazon.in আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Y3।

Redmi Y3 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Y3 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Y3 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।

Redmi Y3 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের সেলফি ক্যামেরা। এই ফোনের 32 মেগাপিক্সেল ফ্রনয়ট ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান আর আটো HDR মোড থাকছে।

কানেক্টিভিটির জন্য Redmi Y3 ফোনে থাকছে 4G VoLTE, Bluetooth v4.2, Wi-Fi 802.11 b/g/n, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। Redmi Y3 এর ওজন 180 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Good battery life
  • Dedicated microSD slot
  • Capable selfie camera
  • Bad
  • Ads and pre-installed bloatware
  • No fast charging
  • Overall performance isn’t competitive
  • Average rear cameras
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 632
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14x 5G: 1500 টাকা ছাড়ে ওপ্পোর নয়া 6500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা ফোনের সেল শুরু হল
  2. 6300mAh ব্যাটারি ও 18GB ডাইনামিক র‍্যামের সাথে Realme P4 Lite লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারিতে, দাম 10 হাজারের মধ্যে?
  3. 20,500 টাকার বাম্পার ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং, দুর্দান্ত প্রসেসর ও ক্যামেরা
  4. Airtel: পশ্চিমবঙ্গে এয়ারটেলের বড় চমক, সমস্ত প্ল্যানে এখন আনলিমিটেড 4G ও 5G ডেটা
  5. প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি
  6. Motorola এর স্টাইলাস পেন সহ সবচেয়ে সস্তা ফোনে মিলছে 4500 টাকা ডিসকাউন্ট, রয়েছে 32MP সেলফি ক্যামেরা
  7. Aadhaar Card: জালিয়াতি রুখতে আসছে নতুন আধার কার্ড, বিশেষ কী থাকবে দেখুন
  8. Poco C81 Pro শীঘ্রই 6,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি স্ক্রিনের সাথে লঞ্চ হবে, লিস্টেড হল NBTC ওয়েসাইটে
  9. Asus একসাথে ছয়টি ল্যাপটপ লঞ্চ করল, OLED টাচস্ক্রিন ও 16GB র‍্যাম রয়েছে, এক চার্জে 25 ঘন্টা চলবে
  10. ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.